editor
প্রকাশিত: 3:09 PM, April 8, 2021
অনলাইন ডেস্ক
শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা নেই পঞ্চপাণ্ডবের একজন মাহমুদউল্লাহ রিয়াদের। আইপিএলের কারণে সিরিজে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অনুপস্থিত ছিলেন পঞ্চপাণ্ডবের অন্যতম উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমঅর্থাৎ শ্রীলংকা টেস্টে বাংলাদেশ দলের জ্যেষ্ঠ খেলোয়াড়দের নৈপুণ্য দেখা থেকে বঞ্চিত হবেন নিযুত ক্রিকেটভক্ত।এই সফরে অধিনায়ক মুমিনুল ও ওপেনার তামিম ইকবালের ওপর চাপটা বেশিই থাকবে।এমনটিই জানাচ্ছেন দেশের ক্রিকেট বিশ্লেষকরা। যদিও বিশ্লেষকদের এমন বক্তব্য মানতে নারাজ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালকদের অন্যতম খালেদ মাহমুদ সুজন।এ ক্ষেত্রে সুজনের প্রশ্ন— সিনিয়রদেরই বা কেন সবসময় বাড়তি চাপ নিতে হবে? দলের জয়ে সিনিয়র-জুনিয়রের সমান অবদান থাকা উচিত বলে মনে করেন তিনি।সুজনের মতে, তামিম-মুশফিকদের পাশাপাশি লিটন-সৌম্যদেরও দায়িত্ব নেওয়া উচিতবুধবার সাংবাদিকদের সুজন বলেন, ‘জুনিয়ররা যে দায়িত্ব নিতে পারছে না ব্যাপারটি তেমন নয়। তারাও অনেক ম্যাচ ভালো খেলেছে, ম্যাচ জিতিয়েছে। কিন্তু আমি মনে করি দলে সিনিয়র-জুনিয়র সবাকেই দায়িত্ব নিতে হবে। এটা কোনো সিনিয়র-জুনিয়রের খেলা না। আপনি যখন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবেন, তখন সিনিয়র-জুনিয়র— সবারই সমান দায়িত্ব থাকে। এর মানে এই না যে, তামিমের দায়িত্ব থাকবে ‘১০০’ আর লিটনের দায়িত্ব ‘১০’। আমি মনে করি তামিম, লিটন দুজনেরই দায়িত্ব ‘১০০’। এখানে তুলনা করা বোকামো। একার পারফরম্যান্সে ম্যাচ জেতানোর ভাবনাটি দূরে ঠেলতে হবে। আমাদের ১১ জনকেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,