editor
প্রকাশিত: 1:17 PM, March 13, 2021
অনলাইন ডেস্ক
কক্সবাজারে কনসার্টে যাওয়ার পথে লরির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন তরুণ গায়িকা বিউটি খান। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ভোরে শোয়ের শোয়ের উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছিলেন বিউটি ও তার গানের দল। পথে চট্টগ্রামের মীরসরাই এলাকায় পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি লরি তাদের মাইক্রোবাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই প্রাণ হারান প্যাড বাদক পার্থ গুহ পার্থ গুহ। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর প্যাড ও পার্কাসন বাদক হানিফ মারা যান। দুর্ঘটনায় মারাত্মক আহত হন মাইক্রোবাসে থাকা তরুণ গায়িকা বিউটি খানসহ অন্যরা। তবে বিউটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।দুর্ঘটনার আগে ভোররাত ৪টা ৩ মিনিটে বিউটি খান তার ফেসবুক ওয়ালে দুটি ছবি পোস্ট করেন। একটিতে তিনি একা, অন্যটিতে তিনিসহ ছয়জন। সবাই সংগীত ভুবনের বাসিন্দা। ছবি দুটি দিয়ে বিউটি লেখেন, ‘কক্সবাজারের পথে’। কিন্তু বিউটিদের কক্সবাজার যাওয়া হলো না।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন যুগান্তরকে বলেন, আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কণ্ঠশিল্পী বিউটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
(Ripa-6)
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
2 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
6 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 7 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
3 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে