editor
প্রকাশিত: 11:00 PM, February 3, 2025
খাঁপুর ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে ১১তম খাঁপুর প্রিমিয়ার লীগ টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুর গ্রামের পশ্চিমের মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য লোকন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে ক্রিকেট দেশকে অনেক উপরে নিয়ে যাচ্ছে। শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে খেলাধূলা অনেক সাহায্য করে। তরুণ সমাজকে মোবাইল ফোন আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে এই ধরণের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রিকেট বাঙালির রক্তে মিশে আছে। তিনি এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং গ্রাম-গঞ্জে এ ধরনের টুর্ণামেন্ট আরো বেশি করে আয়োজনের আহবান জানান।
খাঁপুর গ্রামের প্রবীন মুরুব্বি গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও রুপন মিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী রুমেল আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্রীড়ানুরাগী রাফি হোসেন, সুলতানপুর গ্রামের ক্রীড়াবিদ আব্দুল কাদির, রুবেল আহমদ, তারেক আহমদ, এমজাদ আহমদ প্রমুখ। আয়োজিত প্রিমিয়ার লিগে পরিচালনা কমিটির সদস্যরা হলেন জাফরান, তারেক, হারুন, রাফি, এমজাদ, মোজাক্কির, জুমেল, আকিদ, নাজু ও মামুন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,