editor

প্রকাশিত: 12:29 PM, December 7, 2021

১১২২ দিন পর খালেদের উইকেট উচ্ছ্বাস

১১২২ দিন পর খালেদের উইকেট উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক :: খালেদ আহমেদের দীর্ঘ অপেক্ষার অবসান হলো মঙ্গলবার। বৃষ্টিভেজা মিরপুরের শের-ই-বাংলায় প্রথমবার উইকেট শিকার করে উদযাপনের সুযোগ পেলেন, অভিষেকের ১১২২ দিন পর।

দ্বিতীয় দিন ও তৃতীয় দিন বৃষ্টির পেটে যায়। চতুর্থ দিন শুরু হয় ম্যাচ। খালেদ তার দিনের তৃতীয় ওভারে বৈচিত্রময় বাউন্স আঘাত করে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের প্যাডে। রিভিউ নেন তিনি, কিন্তু আম্পায়ারের আউটের সিদ্ধান্ত বদলাতে পারেননি।

তিন বছরের টেস্ট ক্যারিয়ারে খালেদ পান প্রথম উইকেট। ৪১৮ বল পর নিজের প্রথম আন্তর্জাতিক উইকেট। ২৯ বছর বয়সী ডানহাতি পেসারের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল।

এই তিন বছরে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেছিলেন খালেদ। ২০১৮ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তার অভিষেক হয়। ঢাকায় মোস্তাফিজুর রহমানের সঙ্গে বোলিং জুটি গড়েন। প্রথম ইনিংসে ১৮ ওভারে ৭ মেডেনসহ দেন ৪৮ রান। দ্বিতীয় ইনিংসেও দেখা পাননি উইকেটের, ১২ ওভারে ৪ মেডেনসহ ৪৫ রান খরচা করেন। বাংলাদেশ ম্যাচটি জিতেছিল ২১৮ রানে।

পরের বছর হ্যামিল্টনে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আবার বল হাতে দেখা যায় খালেদকে। স্বাগতিকদের কাছে ইনিংস ও ৫২ রানের হারের ম্যাচটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান দেন তিনি। ৩০ ওভার বল করে মেডেন ৬টি, রান দেন ১৪৯টি।

এবাদত হোসেন-আবু জায়েদ রাহীদের ভিড়ে আর দেখা যায়নি খালেদকে। টেস্ট দলে হয়ে পড়েন অনিয়মিত। আবারো সুযোগ এলো প্রায় তিন বছর পর। রাহীর বদলে ঢাকা টেস্টে এবাদতের সঙ্গে জুটি গড়েন খালেদ। নিজের দশম ওভারে বাবরকে (৭৬) ফিরিয়ে সেঞ্চুরি করতে ব্যর্থ করেছেন। নিশ্চিতভাবে স্মরণীয় হয়ে থাকবে এই উইকেট।

ডিএসএস / ৭ ডিসেম্বর ২০২১ / আল-আমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,