editor

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

১৪ দিনের কোয়ারেন্টাইন মেনে শ্রীলঙ্কা সফর সম্ভব না : ক্রীড়া প্রতিমন্ত্

১৪ দিনের কোয়ারেন্টাইন মেনে শ্রীলঙ্কা সফর সম্ভব না : ক্রীড়া প্রতিমন্ত্

6

ডেস্ক রিপোর্ট:-

4

টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় ১৪ দিনের কোয়ারেন্টাইনের কোনো যুক্তি দেখছেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, এটি ক্রিকেটারদের ফিটনেসের উপর প্রভাব ফেলবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে সুর মিলিয়ে রাসেল জানান, শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য কোয়ারেন্টাইনের সময় কমিয়ে আনার পাশাপাশি, ক্রিকেটারদের হোটেলে জিম-সুইমিং পুলসহ এবং অন্যান্য সুবিধা দেওয়া উচিত।

শ্রীলঙ্কা সরকারের নিয়নুসারে, সফরে গেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশ দলকে। এমনকি খাবারের জন্যও হোটেলের ঘর থেকে বের হতে পারবে না।

7

আজ রাজধানীর একটি হোটেলে জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসেল বলেন, ‘১৪ দিনের জন্য হোটেলের রুমে বন্দি থাকা সম্ভব নয়। এটি খেলোয়াড়দের ফিটনেসে প্রভাব ফেলবে এবং আমাদের খেলোয়াড়দের জন্য ফিটনেস বড় ইস্যু।’

তিনি আরও বলেন, ‘যদি কোয়ারেন্টাইনের সময় কমানো হয়, তবে আমাদের হোটেলে থাকতে কোন সমস্যা নেই। একই সাথে আমাদের হোটেলে জিম-সুইমিং পুল ব্যবহার ও অন্যান্য সুবিধাও দিতে হবে। আশা করছি, তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবো। আমরা সিরিজটি খেলতে আগ্রহী।’

গত বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানান, সফরকারী দলকে শ্রীলঙ্কা কোভিড-১৯ টাস্কফোর্স দ্বারা প্রদত্ত স্বাস্থ্যবিধির কঠোর নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে, নয়তো তিন ম্যাচের টেস্ট সিরিজ পিছিয়ে দেয়া হবে। তবে বিসিবি জানিয়েছে, এ বিষয়ে কোনো অফিসিয়াল মেইল পাইনি।

1

রাসেল বলছেন, সফর নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের সাথে বিসিবির নিয়মিত যোগাযোগ হচ্ছে। তিনি জানান, ‘করোনার সময়ে আমাদের একটি সিরিজ রয়েছে, যা আমরা খুব আগ্রহের সাথে দেখছি। আমরা সিরিজটি নিয়ে খুব বেশি আগ্রহী এবং সিরিজকে সামনে রেখে আমাদের খেলোয়াড়রা অনুশীলন করছে।’

7

রাসেল আরো বলেন, ‘আমরা শ্রীলঙ্কা ক্রিকেটের সাথে নিয়মিত আলোচনা করছি। তারা যে বিধিনিষেধ দিয়েছে, তাতে আমরা বলেছি, কোয়ারেন্টাইনের সময় কমাতে হবে। আমরা বলেছি, ১৪ দিনের কোয়ারেন্টান করবো না। আশা করছি, তারা বিষয়টি বিবেচনা করবে।’

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

5 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 5 বুধবার (২৪

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

4 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

4 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

5 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

6 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

3 ​শাল্লা  প্রতিনিধি: ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

2 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

3 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা

1
4