editor
প্রকাশিত: 9:28 PM, September 16, 2024
বগুড়া প্রতিনিধি :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ষোল বছর ধরে বাংলাদেশের জনগণের কাঁধের উপর চেপে বসেছিল মহিলা ফেরাউন শেখ হাসিনা। তাকে সরানোর জন্য কচি শিশুরা কাঁধে স্কুল ব্যাগ নিয়ে আন্দোলনে নেমেছিলেন। পরে হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আন্দোলনে শিশু ও ছাত্রদের মা পানির বোতল হাতে নিয়ে তার কোমলমতি শিশুকে সহযোগিতা করেছিলেন। তারা যে অসীম সাহসিকতা দেখিয়েছিলেন সেটি শুধু ছিল বীরত্বের ইতিহাস। এ দেশ কখনও জালিমকে ক্ষমতায় রাখে না। সেটা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিলেন। শেখ হাসিনা ছিল ভন্ড, মুর্খ প্রধানমন্ত্রী। যখন জনগণ তাকে পছন্দ করেন না তখনই তার ক্ষমতা ছেড়ে দেয়া উচিত ছিল। অসহায় মিসকিনদের প্লট শেখ হাসিনার পরিবার ছিনতাই করেছিল। আওয়ামী লীগ মিসকিনদের জমি আত্মসাৎকারী। এরা শিশু বাচ্চার প্রাণ কেড়ে নিতে দ্বিধাবোধ করে না। শেখ হাসিনা বলছেন আমি দেশের কাছেই আছি। কিন্তু বাংলাদেশের মানুষ মনে করছেন জল্লাদ কাছে আসছেন ফাঁসির দড়ি নিয়ে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদরের চক আকাশতারা এলাকায় বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ৩ পরিবারের সদস্যদের মাঝে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরো বলেন, শেখ হাসিনার ক্ষমতার প্রতি এতটাই লোভ ছিল যে তিনি মানুষ খুন করতে কুণ্ঠবোধ করেননি। শেখ হাসিনা দেশের টাকা লুট করেছেন। সেই টাকা আজ জনগণের বিরুদ্ধে খরচ করছেন। তার লুট করা টাকাই কেনা অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবক দলের জেলানিসহ তার পরিবারের উপর হামলা করা হয়েছে। শেখ হাসিনা যতই দেশের কাছাকাছি আসবেন ততই মেঘ কালো হবে। দেশে আবারো অন্ধকার নেবে আসবে। তিনি আসলে রাস্তা রক্তে রঞ্জিত হবে। পনের থেকে ষোল বছরে দেশে কোন বিচার ছিল না। বিচার বিভাগ ছিল শেখ হাসিনার দখলে। উন্নয়ন ছিল শেখ হাসিনার হাতে। তিনি যাকে কাজ দিয়েছেন শুধু তারা নিজেদের উন্নয়ন করেছেন। শেখ হাসিনার কথার বাহিরে কোন কাজ হয়নি। বিএনপি করেন না কিন্তু সমর্থন করেন তাদের পরিবারের সদস্যদেরকেউ কোন পদোন্নতি দেয়া হয়নি। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ করলেই সরকারি চাকুরী। ছাত্ররা যখন রাস্তায় দাঁড়াচ্ছেন তখন বলা হচ্ছে এরা রাজাকারের বাচ্চা। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তিল পরিমান দোষ কেউ দিতে পারবেন না। তারপরেও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয়েছে। পুলিশকে আওয়ামী লীগের রঙ এ রঞ্জিত করে মানুষের উপর ষ্টিম রোলার চালিয়ে দিয়ে আজীবন ক্ষমতায় বসতে চেয়েছিলেন শেখ হাসিনা। কি অপর্ব সাহসের বাতিঘর ছিল স্কুল কলেজের শিক্ষার্থীসহ ও শিশুরা। আমরা গত ৫ আগস্টের পর থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। অন্তর্র্বতীকালীন সরকারের কাছে একটাই দাবি ফ্যাসিবাদের দোসররা যেন মাথা চাঁড়া দিতে না পারে। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি সেখানে গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত থাকবে।
আমরা বিএনপি পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি’র কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান ও সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল হক তৈয়ব জাকির, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, জেলা বিএনপি নেতা জাহিদুল ইসলাম হেলাল প্রমুখ।
অনুষ্ঠান শেষে শহীদ রিক্সা চালক কমরউদ্দিন খান বাঙ্গী, শহীদ ছাত্র শাকিল হাসান মানিক ও গাবতলী পৌর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি শহীদ মোঃ জিল্লুর রহমানের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
দৈনিক সিলেটের সময়/আর.এম
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ