editor
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
সম্প্রতি এক সাক্ষাতকারে লিওনেল মেসি বলেন, নিজে গোল করার চেয়ে দলের জন্য সুযোগ তৈরি করতেই বেশি মনোযোগী তিনি। বল পায়ে আরো একবার তেমন কিছুই দেখালেন আর্জেন্টিনার অধিনায়ক। বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে ২-০ গোল হারায় আর্জেন্টিনা। পেরুর মাঠে এটি আর্জেন্টিনার ১৬ বছরে প্রথম জয়। পেরুর মাঠে এদিন লিওনেল মেসি গোল পাননি, কোনো অ্যাসিস্টও নেই। তবে দারুণ খেলেছেন আর্জেন্টিনা অধিনায়ক। এর সুফল পায় তার দল।
ম্যাচের ৩০ মিনিটের মধ্যেই আর্জেন্টিনা পেয়ে যায় গোল দুটি।
প্রথমটি জার্মান ক্লাব ভিএফবি স্টুটগার্টের উইঙ্গার নিকোলাস গঞ্জালেজের পা থেকে। আর দ্বিতীয় গোলটি ইন্টার মিলানের স্ট্রাইকার লাওতারো মার্টিনেজের।
প্যারাগুয়ের বিপক্ষে আগের ম্যাচটা ড্র করে আর্জেন্টিনার জয়ের ধারা থেমে যায়। তবে এই ম্যাচ জিতে ২০২২ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে চার ম্যাচ শেষে অপরাজিতই থাকলো আর্জেন্টিনা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে লিওনেল স্কালোনির দল। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল, যারা সর্বশেষ রাউন্ডে একই ব্যবধানে হারিয়েছে উরুগুয়েকে।
5 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে
4 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
4 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
1 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর
2 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
1 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
8 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
5 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক