editor
প্রকাশিত: 10:33 PM, November 3, 2022
ডিএসএস ডেস্ক:: কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া থেকে ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন সার এবং দেশীয় এক প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার টন রক ফসফেট কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে খরচ হবে ৮৩৩ কোটি ২৮ লাখ ৮০ হাজার ২২৫ টাকা।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব।
তিনি বলেন, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে (বিসিআইসি) রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে নবম লটে ১৯৮ কোটি ৬২ লাখ ৩০ হাজার ৫৬৫ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে তৃতীয় লটে ১৯৮ কোটি ৬২ লাখ ৩০ হাজার ৫৬৫ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
অপর এক প্রস্তাবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে (বিসিআইসি) রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে চতুর্থ লটে ১৯৮ কোটি ৬২ লাখ ৩০ হাজার ৫৬৫ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে ১৪৮ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৮৭৫ টাকায় ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) মাধ্যমে চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেড (টিএসপিসিএল)-এর জন্য ২৫ হাজার মেট্রিক টন রক ফসফেট কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকার মেসার্স দেশ ট্রেডিং কর্পোরেশন থেকে ৮৮ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৬৫৫ টাকায় এ সার কেনা হবে।
ডিএসএস/৩ নভেম্বর/ পিভি
6 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
2 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 5 বিশিষ্ট
6 বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ২৬ (ছাব্বিশ) টি শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক
5 সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে
3 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক
2 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি
7 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের
7 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও