editor

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০

২ সাংবাদিককে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩

২ সাংবাদিককে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩

5

অনলাইন ডেস্ক::

8

ভারতের উত্তর প্রদেশের বলরামপুর জেলার একজন সাংবাদিক ও তার এক বন্ধুকে অ্যালকোহল যুক্ত হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ওই এলাকার গ্রাম প্রধানের ছেলেও রয়েছে। গত সপ্তাহে লখনৌ শহর থেকে ১৬০ কিঃ মিঃ দূরে কালওয়ারি গ্রামে এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
২৭শে নভেম্বর সাংবাদিক রাকেশ সিং নির্বাক (৩৭) ও তার বন্ধু পিন্টু সাহুকে (৩৪) কালোয়ারি গ্রামে রাকেশের বাড়িতে গুরুতরভাবে দগ্ধ অবস্থায় পাওয়া যায়। রাকেশ লখনৌ ভিত্তিক সংবাদপত্র ‘রাষ্ট্রীয় স্বরূপ’-এ কাজ করতেন। ঘটনাস্থলেই পিন্টু সাহুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

5

রাকেশ সিং’কে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছু সময় পর তিনিও মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে রাকেশ সিং এক ভিডিও বার্তায় বলেন, তিনি নিয়মিতভাবে ওই গ্রামপ্রধান এবং তার ছেলের দুর্নীতির বিরূদ্ধে প্রতিবেদন লিখেছেন। তাই তাকে সত্য প্রকাশের দাম মেটাতে হচ্ছে। তার ওই ভিডিও বার্তাটি ছিল মাত্র ২ মিনিট ৫০ সেকেন্ডের।
এ ঘটনার চার দিন পর বলরামপুর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রয়েছে গ্রামপ্রধানের ছেলে রিংকু মিশ্র। আটক অন্য দু’জন হলো আকরাম এবং

2

আকরামেরই বন্ধু ললিত মিশ্র। পুলিশ জানায়, আসামীরা ওই দু’জনকে অ্যালকোহল যুক্ত হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করে পুড়িয়ে মেরেছে। ওই সময় অভিযুক্তরা ঘটনাটিকে একটি নিছক দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করে। কিন্তু আসামীরা অনেক ভুলভ্রান্তি ও সূত্র রেখে যায়। সে কারণে পুলিশের বুঝতে পারে যে, এটা একটি ষড়যন্ত্র। সোমবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান বলরামপূর পুলিশ প্রধান দেব রাজন বর্মা। অভিযুক্তদের এই ঘটনার পিছনে মূলত দুটি উদ্দেশ্য ছিল। এক রাকেশ সিং একজন সাংবাদিক এবং অন্যটি হলো সাহুর সাথে রিংকুর অর্থের লেনদেন। পুলিশ এ বিষয়ে ১৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছে।
রাজন বর্মা  আরো জানান, রাকেশ সিং একজন নির্ভিক সংবাদকর্মী ছিলেন। তিনি অনেকের দুর্নীতির বিরুদ্ধে লিখেছেন। ওই গ্রামপ্রধানের বিরুদ্ধেও রিপোর্ট লেখার কথা ছিল তার। পুলিশের ভাষ্যমতে ২৭ শে নভেম্বর মিশ্র এবং সাহুর মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। এর ফলে অভিযুক্তরা এই হত্যাকান্ড ঘটায় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

4 ওসমানীনগর প্রতিনিধি: 5 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

3 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

1 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

7 ইকবাল বাহার, কানাইঘাট: 8 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

2 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

2 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লাবাসীকে শ্রমিক দল নেতা সঞ্জয় সরকারের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লাবাসীকে শ্রমিক দল নেতা সঞ্জয় সরকারের শুভেচ্ছা

2 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ

1
2