editor
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
অনলাইন ডেস্ক
প্রাদেশিক একটি ম্যাচে গত রবিবার ৩০-০ গোলে পরাজিত হওয়ায় ক্ষমা প্রার্থনা করেছে স্প্যানিশ যুব ফুটবল দল সিলোস সিএফ। প্রতিপক্ষ এসএফ জুকার গুনে গুনে ৩০বার বল পাঠিয়েছে সিলোসের জালে। অনূর্ধ্ব-১৪ ও ১৫ বছর বয়সী ছেলেদের নিয়ে আয়োজিত এই ম্যাচটিতে সিলোসের ‘এ’ দল জুকারের ‘সি’ দলের বিপক্ষে মাঠে নেমেছিল।
সিলোস সভাপতি হোসে এন্টোনিও রডরিগুয়েজ জানিয়েছে প্রথমার্ধেই তার দল ১৪-০ গোলে পিছিয়ে পড়ায় ম্যাচটি আর খেলতে চাননি। কিন্তু জুকার কোচ ম্যাচটি শেষ করার জন্য আহবান জানান। এক বিবৃতিতে রডরিগুয়েজ বলেছেন, ‘প্রথমত আমরা জুকারের কাছে এই ধরনের একটি বাজে পরাজয়ে ক্ষমা প্রার্থনা করছি। এটা সত্যি যে বিরতির পরেই ম্যাচটি শেষ করে দেয়া যেত। বেশ কয়েকবার আমার কোচ রেফারির সাথে বিষয়টি নিয়ে কথা বলেছে। কিন্তু তাতে কোন কাজ হয়নি।’
রডরিগুয়েজ আরো বলেছেন, তার খেলোয়াড়রা কোনদিক থেকেই জুকারের খেলোয়াড়দের প্রতি কোনো অশ্রদ্ধা দেখায়নি। এদিকে ম্যাচটি পরাজয় নিশ্চিত হয়ে যাওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত চালিয়ে নেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলোসের কোচকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
1 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
4 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
3 স্টাফ রিপোর্টার: 7 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
8 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 7 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
3 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
3 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
3 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে