editor
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০
হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জয়, আধুনিক যুগে একমাত্র রিয়াল মাদ্রিদই এমন কিছু করে দেখাতে পেরেছে। টানা তিন শিরোপা দূরে থাক, নাম বদলে যাওয়ার পর টানা দুই বছর চ্যাম্পিয়নস লিগ জেতার কীর্তিই কেউ করে দেখাতে পারছিল না। জিনেদিন জিদানের অধীনে সেই অবিশ্বাস্য কাজটাই করে দেখিয়েছে রিয়াল। যা নিকট ভবিষ্যতে কেউ করে দেখাতে পারবে কি না, এ নিয়ে সন্দেহ আছে।
ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব নিয়ে তৃপ্তির ঢেকুর তোলা শেষ হয়ে স্পেনে ফিরলেই মনটা খারাপ হয়ে যাবে রিয়াল সমর্থকদের। লস ব্লাঙ্কোরা শেষ কবে টানা দুবার লিগ জিতেছে? এ প্রশ্নের উত্তরে নব্য সমর্থকদের মাথা চুলকাতে হবে। আর পুরোনোরা হতাশ হয়ে রোমন্থন করবেন সে সময়কার কথা, যেবার বার্সেলোনার কাছ থেকে গার্ড অব অনার আদায় করে নিয়েছিলেন রাউল-ক্যাসিয়াসরা। ২০০৮ সালের পর রিয়াল আর কখনো টানা দুবার লিগ জেতেনি। জিদান কি পারবেন এবার সে ধারা ভাঙতে?
জিদানের জন্য কাজটা আরও কঠিন। কারণ, রিয়ালের টানা দুই লিগ শিরোপা জেতার রেকর্ড তো এক যুগ পেছালেই খুঁজে পাওয়া যায়। কিন্তু, রিয়ালের হয়ে সর্বশেষ কোনো কোচের টানা দুই লিগ জেতার ইতিহাস যে তিন দশকেরও বেশি পুরোনো। রিয়াল একাডেমির পাঁচ রত্ন ‘লা কুইন্তা দেল বুইত্রে’র সুবাদে ১৯৮৬ থেকে ১৯৯০ পর্যন্ত অন্য কোনো দলকে লা লিগা জিততে দেয়নি রিয়াল। এর মাঝের তিন বছর দলটির কোচ ছিলেন লিও বেনহাকার। এই ডাচ ভদ্রলোক ১৯৮৭,৮৮ ও ৮৯ এর লিগ জিতে রিয়ালের দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন। ক্লাবটির ইতিহাসে বেনহাকারই টানা লিগ জেতা কোচ হয়ে আছেন।
আজ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নতুন মৌসুম শুরু হচ্ছে জিদানের। নতুন বছরে বলতে গেলে পুরোনো দল নিয়েই নামতে হচ্ছে তাঁকে। এবারের দলবদলে এখনো কোনো নতুন খেলোয়াড় কেনেনি রিয়াল, কেনার কথাও না। কারণ, গত মৌসুমেই লিগ জেতার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে রেখেছিলেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, কোনো নতুন খেলোয়াড় আনা হবে না। সর্বশেষ কোনো ক্লাব এভাবে ঘোষণা দিয়ে নতুন খেলোয়াড় না নেওয়ার কথা দিয়েছে কি না সেটা নিয়ে কৌতূহল জাগতে পারে এবং সে কথা কতটি দল রাখতে পারে সেটা নিয়েও আগ্রহ জাগতে পারে। বিস্ময়করভাবে রিয়াল সে কথা মেনে এ মৌসুমে শুধু খেলোয়াড় বিক্রিতেই মন দিয়েছে। নতুন মুখ বলে যদি কাউকে পরিচয় করিয়ে দিতেই হয়, সেটি মার্টিন ওডেগার্ডের। গত মৌসুমে আজকের প্রতিপক্ষ সোসিয়েদাদের জার্সিতেই খেলা নরওয়েজিয়ান মিডফিল্ডার রিয়ালের জন্য কিন্তু নতুন কেউ নন। ২০১৫ সালেই রিয়ালের ইতিহাসের সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে অভিষেক হয়ে গেছে তাঁর।
3 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
3 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
6 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
6 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক
3 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।
3 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের
4 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত