editor

প্রকাশিত: 7:32 PM, November 30, 2024

৩১ দফার আলোকে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করবে ছাত্রদল

শিক্ষার্থীদের সাথে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের মতবিনিময়

৩১ দফার আলোকে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করবে ছাত্রদল

সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ও রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।
সিলেট মহানগর ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল আলম মাহি’র সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও এমসি কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম মো. জহির।
সভায় বক্তারা বলেন, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। তারেক রহমান প্রণীত ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে ছাত্র-জনতাকে সাথে নিয়ে কাজ করবে ছাত্রদল। এজন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তাই বর্তমান অন্তর্বর্তকালীন সরকারকে দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ গণতান্ত্রিক পথে আবারো যাত্রা করবে।
বক্তারা আরো বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যাতে আরও ইতিবাচক ও কল্যাণকর করা যায় সেই লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলকে নির্দেশনা দিয়েছেন। মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে ছাত্রদল বদ্ধপরিকর। এজন্য সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তের অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি পরিচালিত হবে। বক্তারা বলেন, গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশের যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেই ফ্যাসিবাদের মুখ্য হাতিয়ার ছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। তারা যে গতানুগতিক, লেজুড়বৃত্তিক ও দখলদারত্বের রাজনীতি কায়েম করেছিল তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার কাজ করছে।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদল নেতা এম এ আহাদ শোয়েব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন টেকনিক্যাল কলেজ ছাত্রদল নেতা আতিকুর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ, ,জেলা ছাত্রদল নেতা তানভির আহমেদ তাজ, মহানগর ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক প্রশান্ত ঘোষ দীপ, এমসি কলেজ ছাত্রদল নেতা মোস্তাক আহমদ শাকিল, জেলা ছাত্রদল নেতা আবু তাহের, নুরুজ্জামান সাকিব, রাজু আহমদ নাইম, মাসুম আলী, মারুফ আহমদ, তাহের আহমদ, রাকিব আহমদ, আরমান রবি, রাজন আহমদ, রাহাত আহমদ, মুজাহিদ আহমদ প্রমুখ।
মতবিনিময় অনুষ্ঠানে সাধারণ ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা কলেজের মাসুদ আহমদ, এমসি কলেজের ইসতিয়াক আহমদ রুহান, কানাইঘাট সরকারি কলেজের কাসিম আহমদ, ইসলামি ব্যাংক ইন্সটিটিউট টেকনিক্যাল কলেজের মেহদি হাসান মাহদি, ক্যান্ট. পাবলিক কলেজের গুলজার আলী, সিলেট সরকারি কলেজের মো. বাঁধন ইসলাম প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির