editor
প্রকাশিত: 7:00 PM, December 28, 2020
অনলাইন ডেস্ক:
মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনটা ছিল অজিঙ্কা রাহানেময়। বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতের অধিনায়কত্বের ভার কাঁধে তুলে নিয়ে তিনি নিজেকে অন্যভাবে চিনিয়েছিলেন। দারুণ এক সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ঘুরে দাঁড়ানোর সুযোগই দেননি।
রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে দারুণ জুটিতে দলকে নিয়ে গিয়েছিলেন মোটামুটি শক্ত অবস্থানে। দিন শেষে ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে ভারত এগিয়ে ছিল ৮২ রানে (অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৫)। সেই লিডটা আজ তৃতীয় দিনে শেষ পর্যন্ত ভারত নিয়ে যেতে পেরেছে ১৩১ রানে।
তৃতীয় দিনের শুরুতে রাহানে আর জাদেজাকে নিয়ে আশা ছিল। কিন্তু তাঁরা দুজনের কেউই নিজেদের ইনিংস খুব লম্বা করতে পারেননি। রাহানে ১১২ রানে শিকার হয়েছেন রানআউটের। জাদেজা ফিরেছেন ৫৭ রানে। এরপর রবিচন্দ্রন অশ্বিনের ১৪ ছাড়া বলার মতো কোনো সংগ্রহ নেই। রাহানে ২২৩ বল খেলতে পেরেছেন। কালকের ১২ বাউন্ডারির সঙ্গে আর একটিও যোগ করতে পারেননি। জাদেজা খেলে গেছেন ১৫৯ বল।
তাঁর ইনিংসে বাউন্ডারির সংখ্যা ৩। অশ্বিন ৪২ বল খেলে করেছেন ১৪। উমেশ যাদবের কথা বলতেই হয়। ভারতীয় পেসার ১৯ বল পর্যন্ত টিকে ছিলেন। ভারতের ইনিংসকে লম্বা করার চেষ্টাটা তাঁর মধ্যে ছিল।এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ২৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। ভারতের প্রথম ইনিংস থেকে ১০৪ রানে পিছিয়ে আছে স্বাগতিকেরা। দলীয় ৪ রানেই তাদের হারাতে হয়েছে জো বার্নসকে।
উমেশ যাদবের বলে উইকেটের পেছনে ঋষভ পন্তকে ক্যাচ দেন তিনি। বার্নসের বিদায়ের পর উইকেটে এসে দলের হাল ধরেছেন মারনাস লাবুশেন, সঙ্গে ম্যাথু ওয়েড। এ সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১ উইকেটে ২১। ১১০ রানে পিছিয়ে তারা।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,