editor
প্রকাশিত: 11:11 AM, September 20, 2020
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পেঁয়াজ এখন থেকে অনলাইনে ঘরে বসেই কেনা যাবে। প্রতিকেজির দাম পড়বে ৩৬ টাকা। একজন গ্রাহক একবারে তিন কেজি পেঁয়াজ কিনতে পারবেন। একবারে সরবরাহ বা ডেলিভারি চার্জ বাবদ সর্বোচ্চ ৩০ টাকা নিতে পারবে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো।
আজ রোববার এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে টিসিবির পেঁয়াজ অনলাইনে বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, অনেকেই সামাজিক কারণ ও সময়ের অভাবে রাস্তায় লাইনে দাঁড়িয়ে টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনতে পারেন না। এ ছাড়া টিসিবির ট্রাক সংখ্যা বাড়ানোর সক্ষমতাও সীমিত। তাই ই-কমার্স প্রতিষ্ঠানকে যুক্ত করে অনলাইনে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরকার এবার টিসিবির মাধ্যমে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির চিন্তা করছে। বড় ব্যবসায়ীরাও পেঁয়াজ আমদানি করে টিসিবিকে দেবেন।
অনুষ্ঠানে জানানো হয়, আজ সন্ধ্যা অথবা কাল সকাল থেকে অনলাইনে ক্রেতারা পেঁয়াজের সরবরাহ আদেশ দিতে পারবেন।
পাঁচটি প্রতিষ্ঠান আপাতত এ কার্যক্রমের সঙ্গে যুক্ত হচ্ছে। সেগুলো হলো চালডাল, স্বপ্ন অনলাইন, সিন্দাবাদডটকম ও সবজিবাজারডটকম। আগামীকাল থেকে বিডিসোল ও একশপ এ কার্যক্রমে যুক্ত হতে পারে। পরে আরও প্রতিষ্ঠান যোগ হবে। প্রতিটি প্রতিষ্ঠানকে আপাতত তিন দিনে ৫০০ কেজি করে পেঁয়াজ দেবে টিসিবি। একজন ক্রেতা একাধিকবার যাতে পেঁয়াজ না কিনতে পারেন, তা তদারকিতে কমিটি গঠন করা হয়েছে। আপাতত এ সেবা ঢাকা ও চট্টগ্রামে সীমিত থাকবে।
ঢাকায় এখন ৪০টি ট্রাকে পেঁয়াজ বিক্রি করে টিসিবি। প্রতি কেজির দর ৩০ টাকা। সাধারণত একজন ক্রেতা দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারেন। তবে চাপ বেশি থাকলে এক কেজি করে দেওয়া হয়। সারা দেশে ২৭৫টি ট্রাকে পণ্য বিক্রি করে টিসিবি।
ভারত গত ১৪ সেপ্টেম্বর হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর দেশে পেঁয়াজের দাম ব্যাপকভাবে বেড়ে যায়। দেশি পেঁয়াজের কেজি ১০০ টাকা ছাড়ায়। অবশ্য গত কয়েক দিন ধরে দাম পড়তি।
অনলাইনে পেঁয়াজ বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যসচিব মো. জাফর উদ্দিন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার সহ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মচারী ও ই-ক্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
2 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
1 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
6 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
6 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা