editor
প্রকাশিত: 4:51 PM, January 16, 2021
অনলাইন ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।দলে তিন চমক রয়েছে। যুক্ত হয়েছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। এর আগে গত ৪ জানুয়ারি সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টেস্টের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বিসিবি। যেখানে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের দুই ক্রিকেটার শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমনকে রাখা হয়।বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাজশাহীর বিপক্ষে মাত্র ৪২ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলে নির্বাচকদের নজরে পড়েছিলেন পারভেজ। কিন্তু কুঁচকির পুরোনো ব্যথাটা মাথাচাড়া দিয়ে ওঠায় আপাতত বিশ্রামে আছেন তিনি। যে কারণে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।
হাতের ইনজুরি কাটিয়ে ফেরা পেসার তাসকিন আহমেদকেও রাখা হয়েছে ওয়ানডে স্কোয়াডে।১৮ জনের দলে ৯ জনই প্রতিষ্ঠিত ব্যাটসম্যান। পেসার হিসেবে রাখা হয়েছে – রুবেল, মোস্তাফিজ, তাসকিন, সাইফউদ্দীন, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম)। এছাড়া সাকিব আল হাসানের সঙ্গে বাড়তি বাঁ-হাতি স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম।
বাংলাদেশ ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান ও তাইজুল ইসলাম।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,