editor
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০
অনলাইন ডেস্ক:
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তৃতীয় হার দেখলো তামিম ইকবালের ফরচুন বরিশাল। আজ (শুক্রবার) জেমকন বরিশালের কাছে ৪৮ রানে পরাজিত হয় বরিশাল। ১৭৪ রানের লক্ষ্যে নেমে ১৯.৫ ভারে ১২৫ রানে গুটিয়ে যায় তামিমের দল। মাত্র ৪ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট খোয়ায় দলটি।৫ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে বরিশাল। সমান ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্টের সুবাদে দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা।অথচ বরিশালের শুরুটা ছিল দারুণ। ওপেনিং জুটিতে আসে ৫৭ রান। কিন্তু শুভাগত হোমের করা অষ্টম ওভারে আউট হয়ে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন ও তামিম ইকবাল। পারভেজ ২৬ বলে ১৯ এবং তামিম ২১ বলে করেন ৩২ রান। উইকেটে এসে থিতু হতে পারেননি আফিফ হোসেনও (৩)।ইরফান শুক্কুর ২০ বলে ১৬ রানে আউট হন। তৌহিদ হৃদয়ের ২৭ বলে ৩৩ রান যথেষ্ট ছিল না। দলীয় ১২১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন মাহিদুল ইসলাম অঙ্কন (১০)। এরপর ৪ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ (১), তাসকিন আহমেদ (০), তানভীর ইসলাম (০) ও কামরুল ইসলাম রাব্বী (১)।
খুলনার হয়ে ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ, শহীদুল ইসলাম, শুভাগত হোম। ৪ ওভারে ২২ রানে সাকিবের শিকার ১ উইকেট। তবে ব্যাট হাতে আবা্রো ব্যর্থ সাকিব। ১০ বলে ১৪ রানে আউট হন। অধিনায়ক মাহমদুল্লাহও বড় ইনিংস খেলতে পারেননি। ১৪ বলে করেছেন ২৪ রান। খুলনার হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন উইকেটরক্ষক জাকির হাসান। ৪২ বলে উপহার দিয়েছেন ৬৩ রানের ঝলমলে ইনিংস। যাতে ছিল ১০টি বাউন্ডারির মার। ইমরুল কায়েসের ব্যাট থেকে এসেছে ৩৭ রান। যদিও বল খেলেছেন ৩৪টি। জাকিরের ব্যাটে চড়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে জেমকন খুলনা। বরিশালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার কামরুল ইসলাম রাব্বীর। এছাড়া তাসকিন আহমেদ নিয়েছেন ২ উইকেট।
S/H-(Rabbi-4)
8 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
8 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
5 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
7 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
7 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
3 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
7 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪
3 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক