admin
প্রকাশিত: 4:15 PM, December 24, 2020
অনলাইন ডেস্ক :
আজ দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থ বছরে আর্ত-কর্মসংস্হান সৃষ্টি ও দারিদ্র বিমোচনে সফল কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ দেশের ৭৩৪ টি যুব সংগঠনের মধ্যে তিন কোটি টাকার অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব সংগঠন সমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা, জনসচেতনতামূলক কার্যক্রম সহ সব ধরনের সামাজিক উন্নয়নে দেশের যুব সংগঠন সমূহ অগ্রণী ভূমিকা পালন করে থাকে। দেশের যে কোনো দুর্যোগময় মুহুর্ত এমনকি করোনার কঠিন দুঃসময়েও যুব সংগঠন সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যুব সংগঠন সমূহকে আরো বেশি গতিশীল ও কার্যকর করে গড়ে তুলতে প্রতিবছরের ন্যায় আমরা এবারো মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের ৭৩৪ টি যুব সংগঠনের মধ্যে তিন কোটি টাকার অনুদান প্রদান করছি। আমি বিশ্বাস করি, এ প্রনোদনার মাধ্যমে যুব সংগঠন সমূহ দারুণ ভাবে উৎসাহিত হবে। দেশ ও জাতি গঠনে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে সমর্থ হবে।
প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুব সমাজের আইকন হিসেবে উল্লেখ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যুব সমাজের অনিঃশেষ অনুপ্রেরনার উৎস।তার বিচক্ষণ ও দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংকট সফলভাবে মোকাবেলা করছে, যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বব্যাপী আদর্শ পথিকৃৎ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অপরদিকে, করোনা মহামারি প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ও আহ্বানে বাংলাদেশের যুবারাও তাদের অদম্য মানসিকতাকে তুলে ধরে স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছে।
জাতীয় ও আন্তর্জাতিকভাবে তাদের এই অনন্য মানবিক অবদানের স্বীকৃতি দিতে ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০’-এর অধীনে প্রথমবারের মত মাননীয় প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা বর্তমানে অনলাইনে এ সংক্রান্ত আবেদন গ্রহণ করছি। যুবদের জনকল্যাণে উদ্বুদ্ধ করতে এখন থেকে প্রতিবছরই এ পুরস্কার প্রদান অব্যাহত থাকবে।যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আখতারুজ্জামান খান কবীর। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান ও দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকবৃন্দ ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য প্রদান করেন। এ সময়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, দেশের সকল জেলায় একযোগে ভার্চুয়াল পদ্ধতিতে জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচিত যুব সংগঠনকে চেক প্রদান হচ্ছে।
S/H-(Sultana-3)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,