editor
প্রকাশিত: 6:20 PM, April 11, 2021
অনলাইন ডেস্ক
মাগুরার শ্রীপুর উপজেলার দায়েরপোল গ্রামে বিয়ের আধাঘণ্টা পরই মেঘনা খাতুন (১৬) নামে এক কিশোরী বধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে প্রচার করলেও এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে মেয়েটির পরিবার।পুলিশ রোববার লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্যে মেয়েটির স্বামী এবং শ্বশুর-শাশুড়িকে আটক করেছেএলাকাবাসী জানান, শ্রীপুর উপজেলার দায়েরপোল গ্রামের ফজলু শেখের কলেজপড়ুয়া মেয়ে মেঘনার সঙ্গে প্রতিবেশী চঞ্চল শিকদারের ছেলে ইয়াসির আরাফাত সাব্বিরের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু উভয় পরিবারের সম্মতি না থাকায় তারা গত ৭ এপ্রিল নিজেদের ইচ্ছায় মাগুরায় নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেএ বিয়েতে দেনমোহর মাত্র ২০ হাজার টাকা ধার্য করা হয়। যে বিষয়টি মেয়েটির পরিবার মেনে নিতে পারেনি। অন্যদিকে ছেলেটির পরিবারও তাদের ধার্যকৃত দেনমোহরের বিষয়ে অনড় থাকেএ অবস্থায় মেঘলার পরিবার স্থানীয় সামাজিক মাতবরদের কাছে অভিযোগ দিলে তারা উদ্যোগী হয়ে ১ লাখ টাকা দেনমোহর ধার্য করেন। সেই অনুযায়ী স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার শরিফুল ইসলামের মধ্যস্থতায় শনিবার রাত ১০টার দিকে ছেলে সাব্বিরের বাড়িতে নতুন করে বিয়ের আয়োজন করা হয়স্থানীয় মৌলভীর মাধ্যমে কাবিন-কলমা শেষে প্রতিবেশীরা বিদায় নিলে রাত ১১টার দিকে মেঘনা ফাঁস নিয়েছেন বলে প্রচার করা হয়। এ ঘটনার পর সাব্বিরদের ঘরের পেছনে একটি আমগাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় বলে প্রতিবেশীরা জানানএদিকে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে রোববার সকালে মর্গে পাঠিয়েছে। এ সময় পুলিশ মেয়েটির স্বামী ইয়াসির আরাফাত সাব্বির এবং তার বাবা-মাকে আটক করেছেএ বিষয়ে সাব্বিরের পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে নিহত মেঘলার চাচা আমজাদ শেখ এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি বলেন, সামাজিক মাতবরদের চাপে সাব্বিরের বাবা-মা নতুন করে দেনমোহর ঠিক করতে বাধ্য হয়েছে। এ বিয়েতে তারা রাজি ছিল না বলেই বিয়ের রাতেই মেঘনাকে হত্যা করে গাছে ঝুলিয়ে দিয়েছেশ্রীপুর থানার ওসি সুকদেব রায় বলেন, ঝুলন্ত অবস্থায় মেয়েটিকে পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছেতবে জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির স্বামী সাব্বির এবং তার বাবা-মাকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,