editor
প্রকাশিত: 3:36 PM, March 17, 2021
অনলাইন ডেস্ক
চাঁদপুরের কচুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদসংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান সর্বস্তরের মানুষ।আলোচনাসভায় ইউএনও দীপায়ন দাস শুভর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কোটি মানুষের অনুপ্রেরণা ছিলেন। তিনি সারাবিশ্বের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। বঙ্গবন্ধুকে স্বাধীনতার সংগ্রামে তার অবদানের জন্য মানুষ যুগে যুগে শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করবে।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব-উল আলমের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন প্রমুখ।
অনলাইন ডেস্ক(রিপা-২০)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,