editor

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

৮৬ বছরে এই প্রথম যা ঘটতে চলেছে ভারতীয় ক্রিকেটে

৮৬ বছরে এই প্রথম যা ঘটতে চলেছে ভারতীয় ক্রিকেটে

6

করোনাভাইরাস বদলে দিচ্ছে পরিচিত অনেক দৃশ্য। বহুদিন ধরে চলে আসা অনেক কিছুর বদল ঘটছে অতিমারির প্রকোপে। ভারতীয় ক্রিকেটেও এক অভাবনীয় ব্যাপার ঘটছে। ৮৬ বছর ধরে ভারতীয় ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ বাদ পড়ছে করোনার কারণে।

7

১৯৩৪-৩৫ মৌসুম থেকে ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা রঞ্জি ট্রফি। যে টুর্নামেন্টে খেলে ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরা নামগুলো তারকা হয়েছেন। যে টুর্নামেন্ট জন্ম দেয় নতুন তারকার। সেটিই এ বছর আয়োজন করা নিয়ে রয়েছে ঘোরতর সংশয়। বিভিন্ন রাজ্য দলের এই আয়োজন এবার ব্যাহত হতে পারে করোনা মহামারির কারণে।

7

আইপিএলের কারণে ইদানীং জৌলুশ হারালেও ভারতীয় ক্রিকেটে রঞ্জি ট্রফির অবস্থান খুব শক্ত। ৩৮টি দলের এ টুর্নামেন্টে ক্রিকেটাররাও বেশ ভালোই রোজগার করে থাকেন। করোনা পরিস্থিতিতে যে জৈব সুরক্ষা বলয় তৈরি করার বাধ্যবাধকতা তৈরি হয়েছে—রঞ্জি ট্রফি ভারতীয় ক্রিকেটের বর্ষপঞ্জি থেকে বাদ পড়তে পারে এ কারণে। আইপিএল ৮টি দলের জন্য জৈব সুরক্ষা বলয় তৈরি করা যতটা সহজ, রঞ্জির ৩৮ দলের জন্য তা করা যথেষ্ট কঠিন বলেই মনে করছেন ভারতীয় ক্রিকেটের প্রশাসকেরা।

এমন একটা পরিস্থিতিতে বিসিসিআইয়ের কর্তাব্যক্তিরা দফায় দফায় বৈঠক করছেন। আলোচিত হচ্ছে নানা বিষয়। সারা দেশে রঞ্জি ট্রফি আয়োজন না করে দুই-একটা শহরে আয়োজন করা যায় কিনা, সে বিষয় খতিয়ে দেখা হয়েছে। কিন্তু ৩৮ দলের এ টুর্নামেন্টে প্রতি দলে ২০ জন করে ধরলেও মোট ক্রিকেটারের সংখ্যা হয় ৭৬০। এক বিপুলসংখ্যক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের জন্য জৈব সুরক্ষা বলয় তৈরি করা প্রায় অসম্ভব বলেই মনে করছেন তারা।

5

ভারতের বর্তমান করোনা পরিস্থিতিও রঞ্জি ট্রফিকে সংশয়ে ফেলছে। গত ২৪ ঘণ্টায় ৯৪ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতজুড়ে। এ অবস্থায় যেকোনো ধরনের ঘরোয়া খেলাধুলা আয়োজনকে বিপজ্জনক মনে করেন সবাই। আগামী দুই-এক মাসের মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি না হলে রঞ্জি ট্রফি আয়োজন এবার বাদই দিয়ে দেবে বিসিসিআই। এদিকে রঞ্জি ট্রফি না হলে গভীর সংকটে পড়ে যাবেন ঘরোয়া ক্রিকেটাররা। অনেক ক্রিকেটার আছেন, যারা আইপিএলে সুযোগ পান না, তারা রোজগারহীন অবস্থাতেই পড়ে যাবেন রঞ্জি না হলে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা দুনিয়ায় যখন খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছিল, তখনও রঞ্জি ট্রফি চালু ছিল। এর পর কত ঘটনাই ঘটেছে। উপমহাদেশ বিভক্ত হয়েছে। ভারত-পাকিস্তান যুদ্ধ হয়েছে একাধিকবার। সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, অজস্র রাজনৈতিক সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিন্তু রঞ্জি ট্রফি মাঠে গড়ানো কখনো বন্ধ করা যায়নি। এবার করোনাভাইরাসের জন্য ধারাটা থেমে যেতে পারে।

8

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

2 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন)

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

6 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

3 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

7 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

4 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

1 ​শাল্লা  প্রতিনিধি: 4 ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

7 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

3 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা

1
3