editor
প্রকাশিত: 2:15 PM, March 17, 2021
অনলাইন ডেস্ক
সাকিব আল হাসানের পরিবার আরেকটু বড় হলো। আবারও বাবা হলেন তিনি। এবার পুত্রসন্তান। দুই বোন আলায়না ও এরাম পেল তাদের ছোট্ট ভাই। সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এখন বলতেই পারেন-আমরা দুই। আমাদের তিন।বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দেন স্ত্রী উম্মে আহমেদ শিশির।দুই মেয়ের পর পুত্রসন্তানের বাবা হওয়ার সুসংবাদ সাকিব নিজেই যমুনা টেলিভিশনকে ফোন করে জানিয়েছেন। নবজাতক ও সাকিবের স্ত্রী দুজনই সুস্থ আছেন। এর আগে স্ত্রীর পাশে থাকতে বিসিবি থেকে ছুটি নিয়ে সাকিব আগেই যুক্তরাষ্ট্রে চলে যান। যে কারণে নিউজিল্যান্ড সফরে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে পাচ্ছে না তামিম বাহিনী।এতিকে নতুন অতিথির আগমনে আনন্দে উদ্বেল বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার ফেসবুকে সুসংবাদ দিয়ে লিখেছেন, ‘আনন্দের সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি যে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ১৫ মার্চ, ২০২১ সোমবার মাহেন্দ্রক্ষণে আমরা ছোট্ট এক পুত্রসন্তান লাভ করেছি। আলায়না ও এরাম দেখা পেয়েছে তাদের ছোট ভাইয়ের। তারা দারুণ আনন্দিত। শিশির ও নবজাতক দুজনই সুস্থ আছে। শুভকামনা ও প্রার্থনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভালোবাসি আপনাদের, সাকিব।’২০১২ সালের ১২ ডিসেম্বর শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। তাদের বড় মেয়ে আলায়নার জন্ম ২০১৫ সালের ৯ নভেম্বর। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব। মেয়ের নাম রাখেন ইরাম হাসান। প্রসঙ্গত গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজসেরাও হন। তবে দুর্ভাগ্যবশত টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চোটে পড়ে ছিটকে যান। এদিকে আবার সৌভাগ্যের বন্যা বয়ে যায়। এ বছর আইপিএলে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্সে। ৩ কোটি ২০ লাখ রুপি দিয়ে সাকিবকে কিনে নিয়েছে শাহরুখ খানের দল। কেকেআরের সঙ্গে খেলে দুবার আইপিএল শিরোপা জিতেছিলেন সাকিব।
অনলাইন ডেস্ক(রিপা-১০)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,