editor
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০
রাজশাহীর বাগমারা উপজেলায় এক ব্যক্তিকে অপহরণের পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করেন তাঁর স্ত্রী নাজমা খাতুন। পরে তাঁর স্বামীকে এক দিন পর উদ্ধার করে পুলিশ। বিয়ের ১৯ দিনের মাথায় এই অপহরণের ঘটনা ঘটে।
নাজমা খাতুনের অভিযোগ, স্থানীয় লিটন হোসেন (৩০) নামের এক বখাটে যুবক তাঁর সহযোগীদের নিয়ে এই অপহরণের ঘটনা ঘটিয়েছেন। তাঁর প্রস্তাবে সাড়া না দিয়ে অন্যত্র বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে তাঁর (নাজমা) স্বামী মিজানুর রহমানকে (৩৪) অপহরণ করা হয়েছিল বলে স্থানীয় প্রেসক্লাবে এসে অভিযোগ করেন তিনি। তিনি ও তাঁর মা নিজেদের নিরাপত্তার দাবি জানিয়েছেন। তবে অভিযুক্ত যুবক এই অভিযোগ অস্বীকার করেছেন। নাজমার বাড়ি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সাদিপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে নাজমা তাঁর স্বামীকে নিয়ে ভাড়া বাসায় ছিলেন। রাত আটটার দিকে লিটন তাঁর তিন সহযোগীসহ নাজমার বাড়িতে যান। তাঁরা বাড়িতে ঢুকে মিজানুর রহমানের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে নিয়ে যান। এ সময় স্ত্রীর সামনে তাঁরা মিজানুরকে কিল-ঘুষিও মারেন। তাঁকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন নাজমা।
6 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
7 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
1 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
3 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
3 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
4 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার