editor

প্রকাশিত: 10:03 AM, September 29, 2020

৯ দফা দাবীতে ১২ ও ১৩ অক্টোবর সিলেট’সহ সারাদেশে পণ্য পরিবহণ ধর্মঘট

৯ দফা দাবীতে ১২ ও ১৩ অক্টোবর সিলেট’সহ সারাদেশে পণ্য পরিবহণ ধর্মঘট

6

৯দফা দাবীতে আগামী ১২ ও ১৩ অক্টোবর থেকে সকল পণ্য পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সেই ধর্মঘট সফলের লক্ষ্যে সিলেট বিভাগের সকল পরিবহণ মালিক-শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গত শনিবার রাতে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়।
সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদের মহাসচিব, সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি ও আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজিপুর জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, গাজিপুর জেলা ট্রাক-কাভার্ডভ্যান-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দুদু মিয়া, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি যুগ্ম সম্পাদক মোঃ হাসানুল বারী, সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক গ্রুপের সভাপতি ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, মালিক গ্রুপের বিভাগীয় সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক।
সভায় বক্তারা বলেন, পরিবহণ মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী আইন সংশোধন’সহ ৯দফা দাবীতে সিলেট’সহ সারাদেশে আন্দোলন চলছে। কিন্তু সরকার দাবী না মানায় বাধ্য আগামী ১২ ও ১৩ অক্টোবর থেকে সকল প্রকার পণ্য পরিবহণে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হবে। তাই ধর্মঘট সফল করতে সকল পরিবহণ মালিক-শ্রমিকদের প্রতি অনুরোধ জানান নেতৃবৃন্দ।
সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আমির উদ্দিনের পরিচালনায় ধর্মঘট নিয়ে আয়োজিত পথসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তজেলা ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেকুর রহমান, সদস্য কাজী ফারুক, সদস্য গাজী রহজান আলী, হবিগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ও বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবদাল মিয়া, সুনামগঞ্জ জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নুর উদ্দিন, সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, হবিগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আতিক আলী, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতিজেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ জুবের আহমদ, সহ সম্পাদক আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমদ, প্রচার সম্পাদক মোঃ সামাদ রহমান, দফতর সম্পাদক বাবুল হোসেন, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, সদস্য শরীফ আহমদ, আলী আহমদ আলী, আব্দুল জলিল, আব্দুল মতিন ভিআইপি, বিলাল আহমদ, জলিল মিয়া, ট্রাক শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি কাউছার আহমদ, সহ সভাপতি জুমায়েল ইসলাম জুমেল প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

1   1 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

3 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

6 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

1
4