editor
প্রকাশিত: 2:15 PM, October 6, 2020
গণধর্ষণ ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় দেশের শীর্ষ স্থানীয় নারী অধিকার সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করেছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে, দেশে চলতি বছর প্রথম ৯ মাসে ৯৭৫ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ২০৮ জন গণধর্ষণের শিকার হয়েছেন। সংগঠনগুলোর পক্ষ হতে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতন ও সেই নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ঘটনায় চরম ক্ষোভ ও উত্কণ্ঠা প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), আইন ও সালিশকেন্দ্র, নারীপক্ষ, ব্রেকিং দ্যা সাইলেন্স, প্রাজ্ঞস্বর, সিডাব্লিউসিএস এবং উই ক্যান সহ এমজেএফএর সহযোগী সংগঠনসমূহ। সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীদের প্রতি ধিক্কার জানায়।
জেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, অপরাধী দণ্ড থেকে অব্যাহতি পাওয়ার সংস্কৃতি গড়ে ওঠার কারণে এ ধরনের ঘটনা বেশি ঘটছে। ধর্ষণের অপরাধ জামিন অযোগ্য অপরাধ। এরপরেও ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি জামিন পাচ্ছে। আইনের বিভিন্ন ফাঁক গলিয়ে এবং রাজনৈতিক শক্তি খাটিয়ে তারা জামিন নিয়ে বের হয়ে আসে।
মহিলা পরিষদ মনে করে প্রকৃত ঘটনা আরো অনেক বেশি; সব ঘটনা পত্রিকায় আসে না। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু বলেন, রাজনৈতিক ক্ষমতার ছত্রছায়ায় নারীর ওপর নির্যাতনের ঘটনা দেখে আসছি। এটা বন্ধ হওয়া উচিত।
আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর নিনা গোস্বামী বলেন, বিগত বছরগুলোর চেয়ে ২০১৯ ও ২০২০ সালে ধর্ষণ ও গণর্ধষণের ঘটনা অনেক বেড়েছে।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা