editor
প্রকাশিত: 1:49 PM, August 31, 2021

শহীদ আফ্রিদিকে তালেবানের প্রধানমন্ত্রী করা উচিত’
অনলাইন ডেস্ক
দীর্ঘ ২০ বছর পর আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বেশ কয়েকবারই তালেবানের পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন। এবার সে দেশের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিও তালেবানের প্রশংসা করলেন।
কিন্তু তালেবান বাহিনীকে সমর্থন করায় শহীদ আফ্রিদির ওপর চটেছেন পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়েত।
সোমবার দিনগত রাত ১২টা ৪৪ মিনিটে নিজের টুইটার হ্যান্ডেলে আফ্রিদির বক্তব্যের একটি ভিডিও পোস্ট করেন নায়লা।
ওই ভিডিওতে তালেবানের ক্ষমতা দখলকে সমর্থন জানিয়ে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে প্রশংসা করতে শোনা গেছে।
ভিডিও ক্লিপের সঙ্গে আফ্রিদির বক্তব্যের অংশটি স্ট্যাটাসে তুলে ধরে নায়লা লিখেছেন, ‘আফ্রিদিকে তালেবানের পরবর্তী প্রধানমন্ত্রী করা উচিত।’
তালেবান শাসন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আফ্রিদি বলেছেন, তালেবান ইতিবাচক মানসিকতার পরিচয় দিচ্ছে। এর আগে তারা এরকম ছিল না। নারীদের কাজ করতেও বাধা দিচ্ছে না তালেবান।
সাবেক এই ক্রিকেটার মনে করেন, ক্রিকেট নিয়ে উৎসাহী তালেবান। তিনি বলেন, ‘আমার মনে হয়, তারা ক্রিকেটকেও খুব পছন্দ করে।
আফগানিস্তানে বর্তমান পরিস্থিতির কারণেই আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে পাকিস্তান-আফগানিস্তান সিরিজ। আফ্রিদির দাবি, তালেবান পাকিস্তানের বিরুদ্ধে সিরিজকেও সমর্থন করছে।
আরেক সাবেক ক্রিকেটার, বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তো বেশ কয়েকবারই তালেবানের পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,