editor
প্রকাশিত: 2:23 PM, September 5, 2021

ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ দেখবেন যেভাবে
অনলাইন ডেস্ক
কোপা আমেরিকার ফাইনালের দুঃস্বপ্ন হয়ত এখনও ভুলেনি ব্রাজিল। আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহোল ডি মারিয়ার দারুণ এক গোলে ঘরের মাঠেই কোপা আমেরিকার শিরোপা হাতছাড়া হয় সেলেকাওদের।
সেই তেতো স্বাদকে এবার মিঠায় পরিণত করার সুযোগ এসেছে নেইমারদের। বাংলাদেশ সময় রোববার রাত ১টায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের করিন্থিয়াস এরেনায় আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।
ঘরের মাঠে কোপার মুকুট হাতছাড়া হওয়ার বদলা নিতে মুখিয়ে আছে নেইমারের ব্রাজিল।
এক কথায় আর্জেন্টিনার বিপক্ষে তেতে আছে তিতের শিষ্যরা।
কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই এবার অপ্রতিরোধ্য। কোনো দলই এখনো হারেনি। তবে এক্ষেত্রে কিছুটা এগিয়ে আছে ব্রাজিল। নেইমাররা হার তো দূরের কথা, ড্র-ই করেনি এখন পর্যন্ত।
আর আর্জেন্টিনা তিন ম্যাচে ড্র করে পয়েন্ট খুইয়েছে। সাতে সাত ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। আর্জেন্টিনার অবস্থান দুইয়ে।
ইতোমধ্যে আর্জেন্টিনাকে একপ্রকার হুমকি দিয়ে রেখেছেন চিলির বিপক্ষে ব্রাজিলের জয়ের নায়ক এভেরটন রিবেইরা। সে ম্যাচ জয়ের পর তিনি বলেছেন, ‘টানা সাত জয় ঐতিহাসিক। এবার আমরা আটে আট করব।’
যাইহোক আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ মানেই সুপার এল ক্লাসিকো। যাকে বলে অগ্নিগর্ভ ম্যাচ। প্রীতি ম্যাচ, কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপ বাছাইপর্ব, যে মোড়কেই হোক না কেন, লাতিন সুপার ক্লাসিকোর আবেদনে কখনো ভাটা পড়ে না।
ম্যাচটি উপভোগ করতে নির্ঘুম রাত কাটাবেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। কোন চ্যানেলে, কীভাবে খেলাটি দেখাবে তা জানতে আগ্রহী সবাই।
ব্রাজিল-আর্জেন্টিনার এই লড়াই কখন, কোথায় হবে, ও যেভাবে দেখবেন-
তারিখ- ৬ সেপ্টেম্বর, সোমবার। সময়- রাত ১টা (বাংলাদেশ সময়)
ভেন্যু- নিও কিমিকা অ্যারেনা, সাও পাওলো, ব্রাজিল।
টিভিতে দেখবেন যে চ্যানেলে- ভারত উপমহাদেশীয় অঞ্চলে কোনো টিভিতে সম্প্রচারিত হচ্ছে না এই ম্যাচ। ফলে অনলাইনই এই ম্যাচ দেখার একমাত্র ভরসা।
অনলাইনে দেখবেন যেভাবে- টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরার মতো অনানুষ্ঠানিক কিছু প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে এই লড়াই।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/সেপ্টেম্বর/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,