editor
প্রকাশিত: 1:41 PM, September 11, 2021

ব্যর্থ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তিরস্কার
অনলাইন ডেস্ক
করোনার প্রণোদনা প্যাকেজে ক্ষুদ্র ঋণ বিতরণে ব্যর্থ হওয়ায় ১৪টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানকে সতর্ক করে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হলে তিরস্কারের পরিবর্তে শাস্তি দেওয়া হবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে এ ধরনের চিঠি দেওয়া হয়। অপরদিকে এই ঋণ বিতরণে শতভাগ সফল হওয়ায়
১৩টি ব্যাংক ৪টি আর্থিক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পুরস্কারের স্বীকৃতি শিগগির আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এ খাতের বিশেষজ্ঞরা।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মফিজুর রহমান শনিবার সাংবাদিককে বলেন, ‘যারা খারাপ করেছে তাদের তিরস্কার এবং যারা ভালো করছে তাদের পুরস্কৃত করার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে ভালোরা আরও ভালো হতে উৎসাহিত হবেন। পাশাপাশি খারাপরাও সতর্ক হতে পারবেন।’
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (সিএমএসএমই) ঋণ বিতরণের হার ৫০ শতাংশের নিচে সে সব প্রতিষ্ঠানকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে ভবিষ্যতে লক্ষ্য পূরণে ব্যর্থ হলে শাস্তির কড়া বার্তা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, সিএমএসএমই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের স্বার্থে বিভিন্ন সময়ে ব্যাংকের চাহিদা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা প্রদান করা হয়েছে। এরপরও প্যাকেজের প্রথম পর্যায়ের (২০২০-২০২১ অর্থবছর) লক্ষ্যমাত্রা অর্জন মোটেই সন্তোষজনক নয়।
এমতাবস্থায় সিএমএসএমই প্রণোদনা প্যাকেজের দ্বিতীয় পর্যায়কে (২০২১-২০২২ অর্থবছরে) সফল করতে বাংলাদেশ ব্যাংক থেকে দু’টি বিশেষ গাইডলাইন দেওয়া হয়েছে। প্রথমত, বরাদ্দকৃত অর্থের শতভাগ বাস্তবায়নে তিন মাস অন্তর এবং অঞ্চলভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। একইসঙ্গে নিশ্চিত করতে হবে যথাযথ মনিটরিং ব্যবস্থা। তবে ভবিষ্যতে লক্ষ্যমাত্রার শতভাগ বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে শাস্তির মুখোমুখি হতে হবে।
সূত্র আরও জানায়, প্রথম পর্যায়ের ঋণ বিতরণে শতভাগ সফল প্রতিষ্ঠানগুলো হলো-অগ্রণী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক, দি প্রিমিয়ার ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, মধুমতি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বিদেশি খাতের কমার্শিয়াল ব্যাংক অব সিলন।
অন্যদিকে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স, লংকা বাংলা ফাইন্যান্স এবং ইউনাইটেড ফাইন্যান্স। এসব ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করবে বাংলাদেশ ব্যাংক।
প্রসঙ্গত, করোনার ক্ষতি মোকাবিলায় গত বছর বিভিন্ন খাতে প্রায় সোয়া এক লাখ কোটি টাকার বেশি প্রণোদনা ঋণ ঘোষণা করে সরকার। এর মধ্যে গত বছরের ৫ এপ্রিল সিএমএসএমই খাতে ২০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই বছরের ১৩ এপ্রিল এ তহবিল বরাদ্দের নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। প্রথমে অক্টোবরের মধ্যে এই তহবিলের ঋণ বিতরণ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
এরপর দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে ৩০ নভেম্বর, তৃতীয় দফায় ৩১ ডিসেম্বর এবং সর্বশেষ পঞ্চম দফায় চলতি বছরের জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু ওই সময়ের মধ্যেও এ তহবিলের ঋণ বিতরণ শেষ করতে পারেনি বেশির ভাগ ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী গত জুন পর্যন্ত ১৫ হাজার ৩৮৮ কোটি টাকার ঋণ বিতরণ করতে পেরেছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৭৬.৯৩ শতাংশ। অর্থাৎ ওই তহবিলের ৪ হাজার ৬১২ কোটি টাকা এখনো পড়ে আছে। সময় শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় পর্যায়ে এ খাতে আরও ২০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/ রুজি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট