editor
প্রকাশিত: 6:35 PM, September 15, 2024

গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন
গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় থাইল্যান্ডে পালানোর চেষ্টা করছিলেন তিনি।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে বিদেশে পালানোর সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কাজী আলিম উদ্দিন বুদ্দিন গাজীপুর শহরের উত্তর ছায়াবীথি এলাকার মৃত কাজী সিরাজ উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে কাজী আলিম উদ্দিন বুদ্দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করেন। এসময় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
পরে গাজীপুর মহানগর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিমানবন্দরে এসে বাসন থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বিকেলে কাজী আলিম উদ্দিন উদ্দিনকে ঢাকা থেকে গাজীপুরে আনা হয়। পরে বাসন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ