editor
প্রকাশিত: 1:50 PM, September 11, 2021

৪১ বছর বয়সে বিশ্বকাপ দলে এই অলরাউন্ডার
অনলাইন ডেস্ক
বয়স পেরিয়ে গেছে ৪১, কিন্তু এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে ক্রিকেট খেলে যাচ্ছেন নেদারল্যান্ডস জাতীয় দলে।
ইংল্যান্ডের কাউন্টি সার্কিটে এখনও অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন। এবার তার ব্যাটিং-বোলিং ঝলক দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে।
৪১ বছর বয়সি এই ক্রিকেটারের নাম রায়ান টেন ডেসকাটে। অভিজ্ঞ এই ক্রিকেটারের ঠাঁই হয়েছে নেদারল্যান্ডস টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে।
যোগ্যতাবলেই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ডেসকাটে। নেদারল্যান্ডসের হয়ে স্মরণীয় সব পারফরম্যান্স আছে তার।
৩৩ ওয়ানডে খেলে ৫ সেঞ্চুরিতে তার রান ১ হাজার ৫৪১, ব্যাটিং গড় ৬৭। হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে তার এই গড় ওয়ানডে ইতিহাসের সেরা।
বল হাতেও দুর্দান্ত পারফরম্যান্স রয়েছে তার। মিডিয়াম পেস বোলিংয়ে এ পর্যন্ত উইকেট শিকার করেছেন ৫৫টি। টি-টোয়েন্টিতে ২২ ম্যাচে ৫৩৩ রান ৪৪.৪১ গড় ও ১৩৩.২৫ স্ট্রাইক রেটে। উইকেট ১৩টি।
২০১১ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে সবার নজর কেড়েছিলেন ডেসকাটে। দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেন তিনি, হাত ঘুরিয়ে উইকেট নেন ৭টি। কিন্তু ওই বিশ্বকাপের পর অজানা কারণে দীর্ঘ ৭ বছর নেদারল্যান্ডসের হয়ে খেলেননি।
২০১৮ সালে লর্ডসে একটি টি-টোয়েন্টি দিয়ে আবার ফেরেন। পরে ২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আবার ডাচদের হয়ে মাঠে নেমে ৯ ম্যাচে ২৩৩ রান করেন ৪৬.৬০ গড় ও ১৩৬২৫ স্ট্রাইক রেটে।
বিশ্বকাপে নেদারল্যান্ডস দল
পিটার সিলার (অধিনায়ক), কলিন আকারম্যান (সহ-অধিনায়ক), ফিলিপ বোয়াসেভেন, বাস ডে লেডে, পল ফন মেকেরেন, বেন কুপার, মাক্স ও’ডাওড, স্কট এডওয়ার্ডস, রায়ান টেন ডেসকাটে, টিম ফন ডার গুগটেন, রুলফ ফন ডার মেরওয়া, ব্র্যান্ডন গ্লভার, ফ্রেড ক্লাসেন, লোগান ফন বিক, স্টেফান মাইবার্গ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/ রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,