editor
প্রকাশিত: 4:07 PM, August 26, 2021

৭৮ রানে অলআউট নিয়ে যা বললেন ভারতের উইকেটকিপার
অনলাইন ডেস্ক
গত বছর ডিসেম্বরে অ্যাডিলেড টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হয়েছিল ভারত।
নয় মাস পর বুধবার বিরাট কোহলিরা অ্যাডিলেডের দুঃস্বপ্ন হেডিংলিতে ফিরিয়ে আনলেন। এবার ভারত ৭৮ রানে অলআউট। টেস্টে এক ইনিংসে যা তাদের অষ্টম সর্বনিম্ন স্কোর।
তবে মাত্র ৭৮ রানে অলআউট হওয়াকে অস্বাভাবিক কিছু মনে করছেন না ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান রিষভ পন্ত। দলের এই বিপর্যয়কে ক্রিকেটীয় দৃষ্টিতে খুব স্বাভাবিকভাবেই দেখছেন তিনি।
তার মতে, এতে হা-হুতাশের কিছু নেই। এটি খেলারই অংশ। একদিন বাজে গেলে এমন হতেই পারে।
ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন, ক্রেইগ ওভারটন, ওলি রবিনসন ও স্যাম কারানের বোলিং হেডিংলি টেস্টের প্রথম দিন মাত্র ৭৮ রানে অলআউট হয়েছে ভারত। সফরকারীদের পক্ষে দুই অঙ্কের রান সংগ্রহ করতে পেরেছেন কেবল দুজন, রোহিত শর্মা ১৯ রান ও আজিঙ্কা রাহানে ১৮ রান। অধিনায়ক বিরাট কোহলি ৭ রান করেন। পন্তের ব্যাট থেকে আসে ২ রান।
প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে পন্ত বলেন, এটি খেলার অপরিহার্য অংশ। ব্যাটিং বিভাগ তো প্রতিদিনই নিজেদের শতভাগ দিতে চায়, কিন্তু কখনও কখনও দিনটি ভালো যায় না, এই আর কী।
তবে এমন বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে তাকাতে হবে বলে জানান পন্ত।
পন্ত বলেন, সকালে উইকেট একটু নরম ছিল। ইংলিশরা বেশ ভালো জায়গায় বল করেছে। কিন্তু আমরা চেষ্টা করলে আরেকটু ভালো খেলতে পারতাম। এখন ভুল থেকে আমাদের শিখতে হবে, যাতে সামনের দিকে এমনটি না হয়। ক্রিকেটার হিসেবে কেবল এটিই পারি আমরা, ভুল থেকে শিখে উন্নতি করা।
লর্ডসে দুর্দান্ত বল করেছেন ইংলিশ পেসাররা। দ্বিতীয় টেস্ট জিতে ফুরফুরে মেজাজে থাকা ভারত তৃতীয় টেস্টের প্রথম দিনই ইংলিশ পেসে নাকানি-চুবানি খেয়েছে।
টেস্ট ইতিহাসের সফলতম পেসার জেমস অ্যান্ডারসন আট ওভারে মাত্র ছয় রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। মার্ক উডের চোটে সুযোগ পাওয়া ক্রেগ ওভারটনও ৩ উইকেট নিয়েছেন। রান দিয়েছেন ১৪। দুটি করে উইকেট পান ওলি রবিনসন ও স্যাম কারেন।
প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ড কোনো উইকেট না হারিয়ে ১২০ রান করেছে। দুই ওপেনার ররি বার্নস ও হাসিব হামিদ ব্যাট করছেন যথাক্রমে ৫২ ও ৬০ রানে। প্রথম ইনিংসে ইংল্যান্ড লিড নিয়েছে ৪২ রানের।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,