editor
প্রকাশিত: 1:37 PM, August 26, 2021

গার্দিওলা
অনলাইন ডেস্ক
লিওনেল মেসিকে দলে ভেড়াতে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে প্রতিযোগিতায় ছিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ জায়ান্টরা সফলে হলে আর্জেন্টাইন সুপারস্টারকে ফের দেখা যেতো প্রিয় গুরু পেপ গার্দিওলার সান্নিধ্যে। সেই সম্ভাবনা শেষ হয়েছে আগেই। এবার নতুন সম্ভাবনা জাগতে শুরু করেছে। পেপকে দেখা যেতে পারে আর্জেন্টিনার ডাগআউটে!
গার্দিওলা যে আলবেসেলিস্তেদের দায়িত্ব নেবেন, সেটা অবশ্য শুধুই সম্ভাবনা। ২০২৩ সালে ম্যান সিটির হয়ে ক্লাব কোচিং ক্যারিয়ার শেষ করতে চান এই স্প্যানিশ কোচ। এরপর জাতীয় দলের স্বাদ নিতে চান তিনি। বার্সেলোনার সাবেক কোচের পছন্দ ইউরো, কোপা আমেরিকা কিংবা বিশ^কাপ খেলুড়ে কোনো দেশ।
তবে তার আগে গার্দিওলা সাময়িক বিরতি নিতে চান। ব্রাজিলিয়ান একটি আর্থিক প্রতিষ্ঠান এক্সপি ইনভেস্তিমেন্তোসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সাত বছর এই দলে থাকার পর একটু থামতে চাই। এতদিন এক জায়গায় থাকার পর একটু বিশ্রাম নিতে চাই। একটু থেমে দেখতে চাই আমরা কী করেছি এবং অন্য কোচদের কাছ থেকে কী শেখা যায়।’
গার্দিওলা বলেন, ‘পরবর্তী ধাপ হলো জাতীয় দলের কোচিং করানোর ; যদি তেমন সুযোগ আসে। ইউরো খেলে কিংবা কোপা আমেরিকা অথবা বিশ^কাপ খেলে এমন কোনো দলের দায়িত্ব নিতে চাই।’
কোপা আমেরিকা খেলা দলের দায়িত্ব পেতে চাইলে ব্রাজিল কেনো নয়? সেলেসাওদের সম্ভাবনার কথাটা অবশ্য পেপ নিজেই উড়িয়ে দিয়েছেন। কারণ, ব্রাজিলিয়ান ফুটবলে কোচ নির্বাচনের পদ্ধতিটা ঘরোয়া নির্ভর। তিনি বলেন, ‘আমার মনে হয় ব্রাজিলের কোচ হবেন কোনো ব্রাজিলিয়ানই। আমার মনে হয় না, কোনো বিদেশি ব্রাজিলের মতো দলের দায়িত্ব নেবেন।’
ব্রাজিলের দায়িত্ব যদি না নেন, সেক্ষেত্রে সম্ভাবনার দৌঁড়ে এগিয়ে আর্জেন্টিনাই। তাছাড়া স্পেনে চলছে লুইস এনরিকের দাপট। সহজেই নিজ দেশের জাতীয় দলের দায়িত্ব পাবেন না গার্দিওলা।
২০১৬ সালে ম্যান সিটির দায়িত্ব নেন গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে ২০২৩ সালে। দীর্ঘ ৭ বছরে সিটিকে জিতিয়েছেন তিনটি প্রিমিয়ার লীগ। গত মৌসুমে তার দল পৌঁছায় চ্যাম্পিয়নস লীগের ফাইনালে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,