editor
প্রকাশিত: 4:43 PM, August 26, 2021

গত চার বছরে মাঠের সাফল্য আমাদেরকে প্রশংসায় ভাসিয়েছে: পাপনগত চার বছরে মাঠের সাফল্য আমাদেরকে প্রশংসায় ভাসিয়েছে: পাপন
অনলাইন ডেস্ক
বিগত চার বছরে মাঠের সাফল্য আমাদেরকে প্রশংসায় ভাসিয়েছে। প্রত্যেকে আমাদের কার্যক্রমে খুশি। এখন ছেলেদের জাতীয় দলে অনেক খেলোয়াড়। তারা ধারাবাহিক সাফল্য পাচ্ছে। আমাদের যুব দল বিশ্বকাপ জিতেছে দক্ষিণ আফ্রিকায়। মেয়েরা এশিয়া কাপ জিতেছে। ছেলেরা কিন্তু ত্রিদেশীয় সিরিজ জিতেছে। সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়।’
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব কথা বলেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, আমরা পাইলট প্রকল্প হিসেবে চট্টগ্রাম ও সিলেটে আঞ্চলিক ক্রিকেট কার্যক্রম শুরু করেছি। আমরা পুরোপুরি তা গঠন করতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। তবে আমরা বিভিন্ন জেলায় এ কার্যক্রম শুরু করবো। যদিও অনেক জটিলতা রয়েছে। দুই জায়গায় করে পেরেছি। সেই অভিজ্ঞতা সামনে কাজে লাগিয়ে সারাদেশে আমরা আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করবো।
রাজধানীর একটি হোটেলে সকাল ১২টায় এজিএম শুরু হয়। নানা কারণে শেষ তিন বছর এই সভা আয়োজন করতে পারেনি বিসিবি। বোর্ডের দশম সভা শেষে ২৭ জুলাই এজিএমের তারিখ ঠিক করা হলেও করোনার কারণে তা পিছিয়ে যায়। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে ১২০ জন কাউন্সিলরের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এজিএম।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,