editor
প্রকাশিত: 3:01 PM, August 28, 2021

ম্যানইউতে ৭ নম্বর জার্সি পাচ্ছেন না রোনালদো!
অনলাইন ডেস্ক
১২ বছর পর আবারও ম্যানেচেস্টার ইউনাইটেডে ফিরেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাবটির হয়ে তিনি জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, ব্যালন ডি’অর পুরস্কারও। এই ক্লাবে থেকেই রোনালদো হয়ে উঠেছিলেন বিখ্যাত ‘সিআরসেভেন’। তবে ম্যানইউতে ফিরলেও চিরচেনা ৭ নম্বর জার্সিতে হয়তো দেখা যাবে না রোনালদোকে।
ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যত নম্বর জার্সিতে লিগ শুরু করবেন সেই জার্সিতেই মৌসুম শেষ করতে হবে। ম্যানচেস্টার ইউনাইডেটের হয়ে উরুগুয়ের তারকা এডিনসন কাভানি এরই মধ্যে ৭ নম্বর জার্সি গায়ে প্রিমিয়ার লিগ খেলে ফেলেছেন।
প্রিমিয়ার লিগের এম.৫ বিধিতে বলা আছে, পুরো মৌসুমে একটি নম্বরই পরতে হতে হবে খেলোয়াড়কে। তবে লিগের মাঝখানে কোনো খেলোয়াড় দল বদল করলে সেক্ষেত্রে পুরনো ক্লাবের কেউ তার নম্বরের জার্সিটি পরতে পারে। তাই এই মৌসুমে রোনালদো ৭ নম্বর জার্সি পরতে হলে ক্লাব ছাড়তে হবে কাভানিকে। আরো একটি পথ খোলা আছে ম্যানইউয়ের সামনে। প্রিমিয়ার লিগের কতৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে পারলে রোনালদো পেতে পারেন ৭ নম্বর জার্সি।
স্প্যানিশ লা লিগায় কে কত নম্বর জার্সি পরবে সেটা আগস্টের শেষের দিকে চূড়ান্ত করা হলেও প্রিমিয়ার লিগে সেটি করা হয় আসরের শুরুতেই। তাই রোনালদোর ৭ নম্বর জার্সি পরতে প্রতিবন্ধকতার দেখা দিয়েছে। প্রিমিয়ার লিগে না পারলেও চ্যাম্পিয়নস লিগে ৭ নম্বর জার্সি পরতে বাধা নেই রোনালদোর। সেক্ষেত্রে দুই টুর্নামেন্টের জন্য ম্যানইউ দুই ধরনের জার্সি রাখে কিনা সেটাও ভাবার বিষয়।
স্পোর্টিং লিসবনের হয়ে ২৮ নম্বর জার্সি পরে খেলেছেন রোনালদো। রিয়াল মাদ্রিদে প্রথম বছর ৯ নম্বর জার্সিতে খেলেছেন। গোলডটকম বলছে, ১২, ১৫, ২৪, ৩০, ৩১, ৩৩ ও ৩৫ নম্বর জার্সি গুলো ম্যানইউতে এখন কেউ পরছে না। সেখান থেকে যেকোনো একটি বেছে নিতে হবে রোনালদোকে। তবে শেষ পর্যন্ত ম্যানইউতে রোনালদো কত নম্বর জার্সি পরেন সেটাই দেখার বিষয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/আগষ্ট/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,