admin

প্রকাশিত: 12:20 AM, May 12, 2021

করোনাকালে ঈদ : দরিদ্রদের জন্য বড় চ্যালেঞ্জ

করোনাকালে ঈদ : দরিদ্রদের জন্য বড় চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক

করোনার প্রথম ঢেউয়ে অর্থনৈতিক পরিস্থিতি মন্থর ছিল। তবে ধীরে ধীরে সেটি কিছুটা হলেও কাটিয়ে উঠছিল। রপ্তানি খাতসহ ছোট-বড় ব্যবসা-বাণিজ্য আবার ঘুরে দাঁড়াচ্ছিল। কিন্তু দ্বিতীয় ঢেউ আসার পর আরো চ্যালেঞ্জের মুখে পড়তে হলো। এখন যেটা দেখছি সেটা আরো মারাত্মক বলে মনে হচ্ছে। কারণ পার্শ্ববর্তী দেশের ধরনটি আমাদের দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সেজন্য লকডাউন দিতে হয়েছে। এতে অর্থনীতি আবারো মন্থর হয়ে যাচ্ছে।

এখন যে সময়টা, এটা উৎসবের সময়। রোজা এবং ঈদ উপলক্ষে ব্যবসা ভালো হয়, প্রচুর বিক্রি হয়। সেজন্য এই সময়ে ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করে। কিন্তু বিক্রি না হলে তারা বিরাট ধাক্কা খাবে। যদিও দোকানপাট খুলেছে কিন্তু সেটা তো আগের মতো স্বাভাবিকভাবে হবে না। আগের মতো বিক্রিও হবে না, প্রফিটও হবে না। ছোটখাটো দোকানগুলো তারাও ক্ষতিগ্রস্ত হবে। আর সবচেয়ে বড় কথা হলো- দেশের নিম্ন মধ্যবিত্তদের ওপরে বড় একটা আঘাত লাগবে। অনেকের আয় কমে গেছে, অনেকের আয় একেবারেই নেই। সাম্প্রতিককালে সার্ভেগুলো দেখেন দুই আড়াই কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে নিঃস্ব ও দরিদ্র মানুষের জন্য এটি বড় চ্যালেঞ্জ। এদেরকে পুনরুদ্ধার করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আলাপচারিতায় এসব কথা বলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ।

দেশের বিশিষ্ট এই অর্থনীতিবিদ মনে করেন, মহামারির কারণে বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে, একদিকে কোভিড থেকে মুক্তি অন্যদিকে অর্থনীতি কীভাবে সচল রাখা যায় সেটা দেখতে হবে। তিনি বলেন, ছোট বড় ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠানগুলো চালু রাখতে হবে। এগুলো খোলা হয়েছে কিন্তু এক্ষেত্রে আমি কর্মতৎপরতা, সমন্বয় এবং দক্ষতার খুব অভাব দেখতে পাচ্ছি। সেইসঙ্গে কর্মসংস্থান বাড়াতে হবে। এক্ষেত্রে সরকারের বিভিন্ন প্রজেক্টেও কাজের সুযোগ হতে পারে। শুধু মেগা প্রজেক্ট দিয়ে তো লাভ হবে না। কারণ মেগা প্রজেক্টে মানুষের কর্মসংস্থান কম হয়। তাদেরকে বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নের কাজে, যেগুলো আগে করা হয়েছিল রাস্তাঘাট, সেগুলোতে কাজের সুযোগ করে দেয়া। অর্থাৎ সরকারি ব্যয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, কোভিড থেকে পুনরুদ্ধারে শুধু সরকারি প্রয়াস দেখা যায়। এখানে বেসরকারি সংস্থা যেমন এনজিও, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, বেসরকারি সংস্থাগুলোকে এর সঙ্গে সম্পৃক্ত করা। এটাতো জাতীয় বিষয় সবাই এখানে অংশগ্রহণ করবে এটাতো আমরা প্রত্যাশা করি। এটা কিন্তু করা হচ্ছে না। আর লোকাল গভর্মেন্ট অর্গানাইজেশনের ওপর ডিপেন্ট করে না। এখানে প্রশাসন, ইউএনও, সিভিল সার্জন, জেলা প্রশাসক তাদের ওপর সব দায়িত্ব ছেড়ে দেয়া হয়েছে। এটা সরকারের দিক থেকে বড় একটি দুর্বলতা। এটি ঠিক হচ্ছে না।

তিনি আরো বলেন, এ অবস্থায় দেশের অর্থনীতি পুনরুদ্ধার করতে হলে কৃষি, ছোট শিল্প, মাঝারি শিল্প, রপ্তানি এবং রেমিট্যান্স আয় ধরে রাখতে হবে। যারা বিদেশে আছে তারা কিন্তু সব টাকা দেশে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু তারা যদি ফিরে আসে তখন তারা বেকার হয়ে যাবে তাদের ব্যাপারে কিন্তু কোনো কথা হচ্ছে না। এটি দুঃখজনক। তবে সামাজিক নিরাপত্তা, যারা দরিদ্র হয়ে যাচ্ছে তাদেরকে বেকার হয়ে যাচ্ছে তাদেরকে শুধু খাদ্য সহায়তা নয়, সরাসরি ক্যাশ সহায়তা দিতে হবে। তাদের কাছে টাকা পৌঁছাতে হবে। খাবার দেয়া বা অন্যকিছু দেয়ার ক্ষেত্রে অনেক রকম কারচুপি হয়। আবার ক্যাশ দেয়ার ক্ষেত্রে কারচুপি হয়। তাই প্রকৃত অর্থে যারা সহায়তা পাওয়ার যোগ্য তাদের কাছে সঠিকভাবে সহায়তা পৌঁছাতে হবে। এই প্রক্রিয়াটি খুব কঠিন কাজ নয়। চাইলেই সম্ভব। কিন্তু যারা দায়িত্বে আছে আমি মনে করি তাদের কর্ম দক্ষতার অভাব রয়েছে এবং যথাযথ গুরুত্বের সঙ্গে কাজগুলো করা হচ্ছে না। অন্য দেশগুলোতে দেখেন, আমেরিকাতে পুনরুদ্ধার প্যাকেজের সহায়তার ২৫ পার্সেন্ট দেয়া হয়েছে। আমরা তো ৩ পার্সেন্টও দেয়নি। তাহলে কীভাবে হবে? তবে লোকাল গভর্মেন্ট অর্গানাইজেশনগুলো এতে সম্পৃক্ত থাকলে কাজটি আরো সহজ হতো। কারণ তারা জানে প্রকৃত দরিদ্র কারা, কারা নিঃস্ব।

এই বিষয়গুলো মাথায় রেখে আগামী বাজেট প্রণয়ন করা দরকার বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। তিনি বলেন, শুধু আয়-ব্যয়ের হিসাব করে গতানুগতিক বাজেট না দিয়ে কীভাবে এই অবস্থা থেকে পুনরুদ্ধার করা যায়, কাজ হারানো মানুষদের জন্য কীভাবে কর্মসংস্থান করা যায়, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা উচিত। বাজেটের নীতিগুলো সুস্পষ্ট করে বলতে হবে। কৌশল কি নেবে, বাজেট বাস্তবায়ন কীভাবে হবে সেটাও নির্ধারণ করতে হবে। এ ছাড়া সরকারের অর্থের অপচয় এবং দুর্নীতি বন্ধ করতে হবে। সুশাসনের বিষয়টিও দেখতে হবে। বাজেট যাই হোক সেটা যেন সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয় সেটা দেখতে হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,