editor

প্রকাশিত: 1:47 PM, August 25, 2021

মেসির অভিষেকের ইঙ্গিত, টিকিট নিয়ে হাহাকার

মেসির অভিষেকের ইঙ্গিত, টিকিট নিয়ে হাহাকার

মেসির অভিষেকের ইঙ্গিত, টিকিট নিয়ে হাহাকার

অনলাইন ডেস্ক
গত ১৪ই আগস্ট মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সে ম্যাচে খেলেননি ফরাসি জায়ান্টদের নবাগত প্রাণভোমরা লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের উপস্থিতিতেই পার্কে দেস প্রিন্সেস ছিল কানায় কানায় ভর্তি। স্ত্রসবুর্গের বিপক্ষে ম্যাচটি দেখেছিল ৪৮ হাজার দর্শক। এবার মিললো মেসির অভিষেকের ইঙ্গিত। আর তাতেই টিকিট সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছেন পিএসজি সমর্থকরা।
পিএসজির জার্সিতে লিওনেল মেসির অভিষেক এখনও নিশ্চিত নয়। তবে কোচ মাউরিসিও পচেত্তিনো ইঙ্গিত দিয়েছেন, আগামী সপ্তাহে হতে পারে আর্জেন্টাইন কিংবদন্তির অভিষেক। রিমসের বিপক্ষে।
আর তাতেই টিকিট সংগ্রহের প্রতিযোগিতায় নেমেছে পিএসজি সমর্থকরা। ইতিমধ্যেই ২১ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ১০ দিন আগে থেকেই স্টেডিয়ামের বাইরে ঝুলিয়া দেয়া হয়েছে ‘নো টিকিট’ সাইনবোর্ড।
তবে তিন সপ্তাহ আগে ছিল ভিন্ন চিত্র। হোম ম্যাচটির জন্য মাত্র ৬ হাজার টিকিট বিক্রি করতে পেরেছিল রিমস।

ফরাসি জাতীয় ক্রীড়া দৈনিক ‘লেকিপে’কের এক প্রতিবেদনে বলা হয়, রিমসের মাঠে সেই ম্যাচটি দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে টিকিট কিনেছেন সমর্থকেরা। রিমসের টিকিট অফিসের প্রধান আলেকজান্ডার জেয়ানিন জানিয়েছেন, ‘অনলাইনে চিলি, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মিশর; এমনকি ভারত থেকে কেনা হয়েছে টিকিট।’

শুধু দর্শকেরাই নন; ৩৪ বছর বয়সী মেসির ঐতিহাসিক অভিষেক কভার করতে উঠেপড়ে লেগেছে সংবাদমাধ্যমগুলোও। লেকিপ জানায়, ইতিমধ্যেই এক্রিডিটেশনের জন্য ১২০টি আবেদন জমা পড়েছে।
শুধু মেসিই নন; এই ম্যাচে তার বার্সেলোনার সতীর্থ নেইমারকেও দেখা যেতে পারে। ব্রাজিলিয়ান স্টার এখনও নতুন মৌসুমে পিএসজির হয়ে মাঠে নামেননি। স্প্যানিশ পত্রিকা ‘দিয়ারিও এএস’র এক প্রতিবেদনে বলা হয়, রেইমসের বিপক্ষে বিশ্বের অন্যতম সেরা ত্রয়ীকে দেখা যেতে পারে। ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে মাঠে নামবেন মেসি এবং নেইমার।

গত ম্যাচে ব্রেস্তের বিপক্ষে ইনজুরিতে পড়েছেন পিএসজির আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। চোট সারিয়ে মাঠে ফিরতে ১ সপ্তাহের মতো লাগবে। যেকারণে আক্রমণভাগে সেরা ত্রয়ীদের দেখা এখন শুধুই সময়ের অপেক্ষা।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৫/আগষ্ট/২০২১/রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,