editor
প্রকাশিত: 4:21 PM, August 28, 2021

অপমানের প্রতিশোধ নিলেন রোনাল্ডোর প্রেমিকা
অনলাইন ডেস্ক
সপ্তাহজুড়ে শোনা যাচ্ছিল, ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে চলেছেন পর্তুগিজ ফুটবলের যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
কিন্তু কয়েক মুহূর্তেই পাল্টে গেল দৃশ্যপট। ম্যানসিটি নয়; ম্যানইউতে যোগ দিয়েছেন রোনাল্ডো।
বিষয়টি নিয়ে গতরাতে ফুটবল বিশ্বের আলোচিত বিষয় ছিল— ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।
ইংল্যান্ডের এই ক্লাবের হয়েই প্রথম বিশ্বসেরা হওয়ার স্বাদ পেয়েছিলেন রোনাল্ডো। ম্যানইউর হয়েই প্রথম চ্যাম্পিয়নস লিগ জয় করেছিলেন তিনি।
সে কথা মনে করিয়ে দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গিতো টিভি শুক্রবার রাতে তাদের এক পোস্টে লিখে— ‘ঘরে স্বাগতম’।
সেই পোস্টে রিয়াল মাদ্রিদ কোচকে খোঁচা মেরে রোনাল্ডোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ মন্তব্য করেন— ‘আশা করি আনচেলত্তি এখন যেন এটিও অস্বীকার না করেন।’ মন্তব্যের শেষে হাসির ইমোজি দেন।
সেই খোঁচা রসদ জোগান দেয় সংবাদমাধ্যম এল চিরিঙ্গিতো টিভি। তারা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোনাল্ডোকে নিয়ে করা আনচেলত্তির এক টুইটের ছবি দেয়। তখন জর্জিনা সেখানে মন্তব্যের ঘরে লেখেন— ‘হা হা হা…।’
অবশ্য অনেকের মতে, রিয়াল মাদ্রিদ কোচের এই খোঁচা প্রাপ্যই ছিল।
রোনাল্ডো জুভেন্টাস ছেড়ে অন্য ক্লাবে থিতু হতে চাচ্ছেন— গত এক সপ্তাহজুড়ে চলা খবরে বারবারই রিয়াল মাদ্রিদের নাম এসেছে। সংবাদমাধ্যমে জোর আলোচনা শুরু হয়, রোনাল্ডোকে ফেরাতে চান রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি।
এমন খবর মিথ্যা জানিয়ে আনচেলত্তি টুইট করেন— ‘ক্রিস্টিয়ানো রিয়াল মাদ্রিদ কিংবদন্তি। তার প্রতি আমার ভালোবাসা ও সম্মান আছে। কিন্তু তাকে কখনও সই করানোর কথা ভাবিনি। আমরা ভবিষ্যতের দিকে তাকাচ্ছি।’
আনচেলত্তির এমন টুইট রোনাল্ডোকে অপমান করা হয়েছে বলে মনে করেন তার প্রেমিকা জর্জিনা।
তাই প্রতিশোধ নিতে রিয়াল কোচকে এবার খোঁচা দিতে সময়ক্ষেপণ করলেন না জর্জিনা
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/আগষ্ট/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,