editor
প্রকাশিত: 2:45 PM, September 1, 2021

টি–টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম ইকবাল
অনলাইন ডেস্ক
টি–টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল থেকে নিজেকে সরিয়ে নিলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।আজ নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দিয়েছেন।
ফেসবুকে নিজের পেজে ভিডিও বার্তায় তামিম বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের প্রধান নির্বাচক নান্নু ভাই (মিনহাজুল আবেদীন) ও বোর্ড সভাপতি পাপন ভাইকে (নাজমুল হাসান) ফোন করেছিলাম। তাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করেছি। যেটি আমি আসলে সবার সঙ্গেই শেয়ার করতে চাই। আমি ওনাদের বলেছি, আমি মনে করি না যে আমার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা উচিত। আসলে আমি বিশ্বকাপ দলে থাকছি না। এর কিছু কারণ রয়েছে। অন্যতম প্রধান কারণ হচ্ছে, আমি এই সংস্করণের ক্রিকেট অনেক দিন ধরে খেলছি না। দ্বিতীয় কারণ হচ্ছে চোট, তবে আমি মনে করি না চোট খুব বড় সমস্যা। আশা করছি বিশ্বকাপের আগেই আমি চোট থেকে সের উঠব। কিন্তু যে জিনিসটা এ সিদ্ধান্ত নিতে আমাকে উদ্বুদ্ধ করেছে সেটি হচ্ছে, আমি শেষ ১৫-১৬টি টি-টোয়েন্টি খেলিনি। আর আমার জায়গায় এত দিন যারা খেলছিল, আমি মনে করি, সেটি কোনোভাবেই ঠিক হতো না যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নিই। আমি জানি না, কিন্তু আমার মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আমি হয়তো থাকতাম। কিন্তু আমার কাছে মনে হয় না যে ব্যাপারটা ঠিক হতো, ন্যায্য হতো। আমি এ কথাটাই প্রধান নির্বাচক ও বোর্ড সভাপতির কাছে বলেছি। তাই খুব সম্ভবত বিশ্বকাপে আমাকে দেখবেন না আপনারা। কিন্তু বিশ্বকাপ দলের জন্য আমার শুভ কামনা থাকবে সব সময়ই।’
এ ব্যাপারে প্রথম আলোকে জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ‘তামিম আমাকে ফোন করেছিল। সে আমাকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছে। একটু পরে আমরা তিন নির্বাচক বসব এটি নিয়ে। তামিমের সঙ্গেও কথা বলব। এরপর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।’
তামিম ভিডিও বার্তায় একটা জিনিস পরিস্কার করেছেন যে তিনি অবসর নিচ্ছেন না। সবশেষ ১৫–১৬টি টি–টোয়েন্টি না খেলা আর এই সময় যে ক্রিকেটাররা তার জায়গায় খেলেছেন, তাদের প্রস্তুতি তাঁর চেয়ে ভালো হওয়ার বিষয়টি বিবেচনা করেই বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তামিম।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০১/সেপ্টেম্বর/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,