editor
প্রকাশিত: 3:13 PM, August 20, 2021
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সারাদেশে দীর্ঘদিন ধরেই (কোভিড-১৯) করোনা ভাইরাসের সংক্রমনের করণে দেশের প্রতিটি পর্যটন কেন্দ্রস্থলে নিষেধাঙ্গা জারি করা হয়েছিলো।এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রতিটি পর্যটন কেন্দ্রে জনসমাগম বন্ধ করে দিয়েছিলো উপজেলা প্রশাসন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সিথিল থাকায় এবার খুলে দেয়া হয়েছে উপজেলার প্রতিটি পর্যটন কেন্দ্র।তবে এখন প্রতিটি পর্যটন কেন্দ্রে দেখা যাচ্ছে উল্টো চিত্র।যদিও স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্রে যাতায়াতের নির্দেশ করা হয়েছে তবে এখন স্বাস্থবিধি মানার কোন রকম ভালাই নেই পর্যটন কেন্দ্রগুলোতে।করোনা সংক্রমনের আশঙ্কা রয়েছে প্রতিটি পর্যটন কেন্দ্রে।
এদিকে স্বাস্থবিধি না মেনেই পর্যটকদের উপচে পড়া ভিড় বাড়ছে তাহিরপুর উপজেলার দর্শনীয় স্থান টাঙ্গুয়া হাওর,(শহীদ সিরাজ লেক) যা নিলাদ্রি নামে বেশ পরিচিত,(খাসিয়া) বারেকটিলা, আলহাজ্ব জয়নাল আবেদীন শিমুল বাগান, সীমান্তবর্তী বাগলী ছড়া সহ সকল পর্যটন কেন্দ্রে।স্বাস্থ বিধি মানার কোন রকম চিত্র দেখা যায়নি সেখানে।
ইঞ্জিন চালিত নৌকা নৌকা দিয়ে পর্যটকগন ঘুরছেন হাওরে।অনেকেই আবার টাঙ্গুয়ার ওয়াচ টাওয়ারে ভিড় জমাচ্ছেন।হাওরের নীল স্বচ্ছ পানিতে সাঁতার কাটছেন মনের সুখে। অন্যদিকে ছোট ছোট নৌকা নিয়ে একে অন্যের গাঁ ঘষে বিভিন্ন ভাবে ছবি তুলছেন এখানেই কোন রকম স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না।
বিভাগীয় শহর সিলেট থেকে ঘুরেতে আসা পর্যটক আব্দুল কুদ্দুস নোমান জানান, তাহিরপুর পর্যটনকেন্দ্র গুলোতে আমি অনেক বার এসেছি। তবে এইবার এসে পর্যটন কেন্দ্রে যা উপলব্ধি করেছি তা হলো অনেকদিন পর পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ায় পর্যটকদের আনাগেনা বেড়েছে। স্বাস্থ্য বিধি মানার মত কোন রকম পদক্ষেপ নেই কারো কাছে।প্রতিটি পর্যটকদের উচিত স্বাস্থ্যবিধি মানা তা না হলে করোনার সংক্রমনের ঝুঁকি বেড়ে যাবে।
ট্যাকারঘাট (শহীদ সিরাজ) নীলাদ্রী পাড়ের চা বিক্রেতা মো.রতন মিয়া প্রতিবেদককে বলেন,লকডাউন শিথিল করায় গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকদের উপচে পড়া ভিড় জমেছে পর্যটনকেন্দ্র গুলোতে।তবে এখনো পর্যন্ত সচেতনতার কোন চিত্র আমার চোখে পড়েনি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির বলেন,লকডাউন শিথিল থাকায় পর্যটন কেদ্্ের কোন রকম বাধা নিষেদ আপাতত নেই।তবে পর্যটকদের (কোভিড-১৯) করোনা সচেনতা অবলম্বন করতে হবে।স্বাস্থ্য বিধি না মানা হলে ব্যবস্থা নেয়া হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২০/আগষ্ট/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট