editor

প্রকাশিত: 1:33 PM, September 7, 2021

ম্যাচের পয়েন্ট পাবে কে?

ম্যাচের পয়েন্ট পাবে কে?

ম্যাচের পয়েন্ট পাবে কে?

অনলাইন ডেস্ক
‘আমরা চলে যাচ্ছি। আমাদের ৩ জনকে খেলতে দেয়া না হলে আমরা সকলেই চলে যাবো। আমরা তিন দিন ধরে এখানে অবস্থান করছি, তারা অপেক্ষা করছিল ম্যাচ শুরু হওয়ার জন্য! এর আগে আসেনি কেউ’- বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল স্বাস্থ্য কর্মকর্তাদের বাধা পাওয়ায় কথাগুলো বলছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের কথার সঙ্গে মিলে যায় কনমেবলের শৃঙ্খলাবিধি। খেলোয়াড় সংক্রান্ত কোনো জটিলতা থাকলে, তা ম্যাচের আগে বা পরে মেটানোর নিয়ম। ব্রাজিল যদি নিয়ম ভঙ্গই করে, তবে কি পয়েন্ট পাবে আর্জেন্টিনা? এ ব্যাপারে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম এইরে দে সান্তা ফে’র সাংবাদিক আন্দ্রে ইয়োসেন কনমেবলের শৃঙ্খলাবিধি নিয়ে একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘শৃঙ্খলাবিধির ৭৪ নম্বর ধারা অনুসারে, ম্যাচ শুরু হয়ে গেলে খেলা থামিয়ে খেলোয়াড়দের ম্যাচ খেলায় বাধা দেয়া যাবে না।
খেলোয়াড় সংক্রান্ত কোনো জটিলতা থাকলে, তা ম্যাচ শুরুর আগে কিংবা শেষ হওয়ার পর সমাধান করতে হবে। কোনো মতেই ম্যাচ চলাকালীন করা যাবে না। এমনটি হলে যে দলের কারণে ম্যাচ থেমে যাবে, সে দল তিন পয়েন্ট হারাবে। প্রতিপক্ষ দল পাবে সেই তিন পয়েন্ট।’ এদিকে কনমেবল জানায়, ম্যাচ সংশ্লিষ্ট সব সিদ্ধান্ত নেবে ফিফা। এক টুইট বার্তায় সংস্থাটি জানায়, ‘ম্যাচ রেফারি ও ম্যাচ কমিশনার ফিফার শৃঙ্খলা কমিটির কাছে এ নিয়ে প্রতিবেদন দেবে। তার ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করা হবে। এ প্রক্রিয়া বর্তমান নিয়ম দৃঢ়ভাবে মেনেই এগোবে। বিশ্বকাপ বাছাইপর্ব ফিফার প্রতিযোগিতা। এ ব্যাপারে সকল সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তাদের হাতেই।’ শুরুর কয়েক মিনিটের মাথায় ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের আপত্তির মুখে ম্যাচ স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিয়ো তাপিয়া। তিনি বলেন, ‘যা ঘটেছে তা ফুটবলের জন্য খুব দুর্ভাগ্যজনক। খেলাটির ভাবমূর্তির জন্য এটি খুবই খারাপ হলেরা। চার জন মানুষ একটি নোটিশ দিতে খেলা পণ্ড করে দিলো এবং কনমেবল খেলোয়াড়দের লকার রুমে চলে যেতে বলল।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৭/সেপ্টেম্বর/২০২১/রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,