editor
প্রকাশিত: 11:59 AM, August 28, 2021

ফার্মগেটে বাসের ধাক্কায় প্রাণ গেল ক্রিকেটারের
অনলাইন ডেস্ক
রাজধানীর ফার্মগেট এলাকায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন উদীয়মান এক ক্রিকেটার।
তার নাম – শহীদুল ইসলাম (নীরব)। তিনি কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের ক্রিকেটার ছিলেন।
শুক্রবার রাতে বেপরোয়া গতির একটি বাস মোটরসাইকেল আরোহী শহীদুলকে ধাক্কা দিলে গুরুতর আহন হন শহিদুল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
তেজগাঁও থানার পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৭টার দিকে বেপরোয়া গতির একটি বাস ফার্মগেট পদচারী সেতুর কাছে ক্রিকেটার শহীদুলের (৩২) মোটরসাইকেলের পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে আহত হন। পেছনে থাকা তার বন্ধু আফজাল হোসেনও আহত হন। খবর পেয়ে তেজগাঁও থানার পুলিশ ঘটনাস্থল থেকে শহীদুল ও আফজালকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহীদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। ক্রিকেটার শহীদুলের বন্ধু আফজালের পা ভেঙে গেছে। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যাওয়া হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহণ লিমিটেডের বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। রাতেই তেজগাঁও থানায় মামলা হয়েছে। দুর্ঘটনায় শহীদুলের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।
কলাবাগান ক্রীড়াচক্রের মাঠে অনুশীলন শেষে শহীদুল মোটরসাইকেলে কেরানীগঞ্জের আটিবাজারে বাড়িতে ফিরছিলেন বলে জানিয়েছেন তার ছোট ভাই সাগর
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/আগষ্ট/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,