editor
প্রকাশিত: 3:54 PM, November 27, 2022

আর্জেন্টিনার ম্যাচে দর্শকের রেকর্ড
ক্রীড়া ডেস্ক
কাতার বিশ্বকাপে মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচ একটি রেকর্ড গড়েছে। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।
আর সেই ম্যাচে বিশ্বকাপ ইতিহাসের ২৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি দর্শকের উপস্থিতি হয়।
বার্তা সংস্থা এপির তথ্যমতে, কাতারের লুসাইল স্টেডিয়ামে ৮৮ হাজার ৯৬৬ দর্শকদের সামনে খেলেছে মেক্সিকো-আর্জেন্টিনা। যেখানে মেসির দল জিতেছে ২-০ গোলে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচটি ছিল দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। সৌদি আরবের কাছে হেরে যাওয়ায় মেক্সিকোর বিপক্ষে মেসির ম্যাচটি ছিল বাঁচা-মরার। সেই ম্যাচ উপভোগ করতে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছিল লুসাইল স্টেডিয়ামে।
দোহার উত্তরে অবস্থিত এই লুসাইল স্টেডিয়ামেই আগামী ১৮ ডিসেম্বর আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে ১৯৯৪ সালের ফাইনালের পর বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক দেখবে এবারের ফাইনাল। এর আগে ১৯৫০ সালে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামের ভেতরে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত ছিল ১ লাখ ৭৩ হাজার ৮৫০ জন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,