editor
প্রকাশিত: 2:59 PM, September 12, 2021

শ্রীলংকার বিশ্বকাপ দলে চমক, নেই ৩ তারকা
অনলাইন ডেস্ক
চমক দিয়ে ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করেছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
কদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটা স্পিনার মাহেশ থিকশানাকে স্কোয়াডে রাখা হয়েছে। দ্বিতীয় চমক হিসেবে দলে থাকছেন ভানুকা রাজাপাকশে।
দলে রাখা হয়নি ৩ তারকা ক্রিকেটার নিরোশান ডিকভেলা, কুশল মেন্ডিস এবং দানুশকা গুনাথিলাকাকে। লংকান বোর্ডের নিষেধাজ্ঞায় এবারের বিশ্বকাপটাই মাটি তাদের।
দলের নেতৃত্ব দেওয়া হয়েছে দাসুন শানাকার কাধে। ১৫ সদস্যের এই দলের সঙ্গে ৪ জন রিজার্ভ খেলোয়াড় নেওয়া হয়েছে। এদের মধ্যে একজন হলেন অভিজ্ঞ পেসার নুয়ান প্রদীপ। তাকে রিজার্ভে রাখাটা একরকম বিস্ময়ের।
এদিকে অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই করে নিয়েছেন কামিন্দু মেন্ডিস।
আইসিসির নিয়ম অনুযায়ী ১০ সেপ্টেম্বর ছিল বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার শেষ দিন। তবে শ্রীলংকার ক্রীড়ামন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় থাকতে দিয়ে সেই সময়সীমায় দল ঘোষণা করতে পারেনি এসএলসি।
নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১৮ অক্টোবর বিশ্বকাপ মিশন শুরু করবে শ্রীলংকা। প্রথম রাউন্ডে তাদের গ্রুপের অন্য দুই সদস্য আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস।
তবে বিশ্বকাপের আগে ৭ ও ৯ অক্টোবর ওমানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লঙ্কানরা।
শ্রীলংকার বিশ্বকাপ দল:
দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয় ডি সিলভা, আভিশকা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকশে, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়, মাহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো ও প্রবীণ জয়াবিক্রম।
রিজার্ভ: নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা ও লাহিরু কুমারা।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১২/সেপ্টেম্বর/২০২১/ রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,