editor
প্রকাশিত: 7:10 PM, September 13, 2024
অস্ত্রসহ মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল নামে কুমিল্লা সদর উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।
তার বিরুদ্ধে গত ৪ আগস্ট টিপরা বাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার সাহেবনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সাহেবনগর এলাকার ১৫ নম্বর গেট এলাকায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি অস্ত্র পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক জুয়েল সাহেবনগর এলাকার নুরুল ইসলামের ছেলে। তাকে রাতে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি সদর উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
জুয়েল ইপিজেডের একটি কোম্পানিতে চাকরি করতেন। নারী কেলেঙ্কারির অভিযোগে এক বছর আগে তার চাকরি চলে যায়।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শিবেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ একজনকে থানায় আনা হয়েছে।
যেহেতু এখনও অভিযান চলছে, তাই তিনি আটক আছেন। অভিযান শেষে আইনি ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ