editor

প্রকাশিত: 6:37 PM, December 3, 2022

আরটিএমআই মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের প্যারামেডিকদের ফেয়ারওয়েল অনুষ্ঠিত

আরটিএমআই মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের প্যারামেডিকদের ফেয়ারওয়েল অনুষ্ঠিত

আরটিএমআই মানবসম্পদ ইন্সটিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষে অধ্যয়নরত প্যারামেডিকদের ফেয়ারওয়েল গতকাল দুপুরে সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আরটিএমআই মানবসম্পদ ইন্সটিটিউটের প্রিন্সিপাল ডা. এস এম ফরিদুল ইসলাম লতিফীর সভাপতিত্বে ফেয়ারওয়েল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্র কল্যাণ উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল, আরটিএম নার্সিং কলেজের প্রিন্সিপাল ফয়সল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সুবির ভট্টাচার্য, পার্থ সারথী, মোঃ নেজাম উদ্দিন, নিশাত ফারজানা, নয়ন রঞ্জন দাস, অনুজ সরকার শুভ, হাছনা বেগম ও নুরুল আমিন প্রমুখ সহ শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
ইন্সটিটিউটের ছাত্রী সাদিয়া খন্দকার ও জান্নাতুল ফেরদাউসের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফাহিম মিয়া, গীতা পাঠ করেন সঞ্চিতা দাস। স্বাগত বক্তব্য রাখেন ইন্সটিটিউটের কো-অর্ডিনেটর নয়ন রঞ্জন দাস। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও চলমান ব্যাচের ছাত্র-ছাত্রীদের পক্ষে এলিজা রহমান ও বিদায়ী ছাত্র ছাত্রীদের পক্ষে জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. তোফায়েল আহমদ আরটিএমআই এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবিরের ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর আগাম চিন্তাধারার অনন্য ফসল হিসেবে সিলেটের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বৈপ্লবিক উন্নয়ন ঘটছে। তারা ধারাবাহিকতা অব্যাহত রাখতে ও আরো সুনাম অর্জনে শিক্ষকদের আরো অগ্রণীভূমিকা পালন করতে হবে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সেবা, মানব কল্যাণ ও সততার মাধ্যমে নিজেদের সম্মানজনক পেশা চালিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহবান জানান।
সভাপতির বক্তব্যে প্রিন্সিপ্যাল এ এস এম লতিফী সততার সাথে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের অব্যাহত সুনাম অব্যাহত রাখার জন্য শিক্ষার্থীদের উপদেশ দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের ক্রেস্ট ও বই সহ বিভিন্ন ধরণের উপহার সামগ্রী প্রদান করা হয়।

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন