editor
প্রকাশিত: 11:31 AM, January 25, 2023
ডিএসএস ডেস্ক :: উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালু হয়েছে গত ২৯ ডিসেম্বর। এক মাসেরও কম সময়ের মধ্যে বুধবার (২৫ জানুয়ারি) চালু হলো পল্লবী স্টেশন। এর মাধ্যমে মিরপুরবাসীর অপেক্ষার প্রহর শেষ হলেও প্রথমদিনে দেখা যায়নি যাত্রীর চাপ।
সকালে সরেজমিন পল্লবী স্টেশন ঘুরে যাত্রীদের ভিড় বা চাপ লক্ষ্য করা যায়নি। ভিড় না থাকায় যারা মেট্রোরেলে চড়তে এসেছেন তারা খুব সহজেই টিকিট কেটে ট্রেনে চড়েছেন। যাত্রীদের ভাষ্য, মানুষের উচ্ছ্বাস আগারগাঁও স্টেশন চালু হওয়ার সময়ই ছিলো। তাই পল্লবী স্টেশন ঘিরে তেমন ভিড় নেই।
যাত্রী ইমতিয়াজ আহমেদ বলেন, মেট্রোরেল প্রথম যেদিন চালু হয়, সেদিন চড়ার বা দেখার খুব আগ্রহ ছিলো। ধীরে ধীরে এখন সেটা কমে গেছে। তাই হয়তো তেমন একটা যাত্রী দেখা যাচ্ছে না।
আরেক যাত্রী আহমেদ ফারুক ঢাকা পোস্টকে বলেন, প্রথমদিকে মানুষ আসতো মেট্রোরেলে ঘুরতে। আগারগাঁও বা উত্তরা স্টেশন চালু হওয়ার পর দর্শনার্থীর সংখ্যাই ছিলো বেশি। আমরা এখন যারা চড়ছি তারা বেশিরভাগ অফিসগামী যাত্রী। দর্শনার্থীর সংখ্যা কম বলেই যাত্রীর চাপ কম।
এ বিষয়ে পল্লবী স্টেশনের জেনারেল ম্যানেজার ইফতেখার হোসেন বলেন, জনগণের দাবি ছিলো স্টেশনগুলো চালু করার জন্য।আমরা একে একে সবগুলো স্টেশনই চালু করবো। আজ প্রথম দিন বিধায় যাত্রী কিছুটা কম, আশা করছি সামনের দিনে যাত্রীর সংখ্যা বাড়বে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের