editor

প্রকাশিত: 12:30 PM, January 25, 2023

একটি সংস্করণে বাবরের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত: আজহার

একটি সংস্করণে বাবরের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত: আজহার

ডিএসএস ডেস্ক :: আন্তর্জাতিক সূচি এখন অনেক আঁটসাঁট, ক্রিকেটারদেরও সে কারণে প্রচুর চাপ নিতে হয়। বছরের বেশির ভাগ সময় মাঠে কিংবা সফরে কাটাতে হয়। অধিনায়কদের আবার বাড়তি দায়িত্বও থাকে। সতীর্থদের উদ্দীপ্ত করার পাশাপাশি নিজেকেও ভালো খেলতে হয়। নেতৃত্ব দিতে হয় সামনে থেকে। কিন্তু তিন সংস্করণেই অধিনায়কের দায়িত্ব পালন করলে, কাজটা খুব কঠিন হয়ে ওঠা অস্বাভাবিক কিছু নয়।

বাবর আজমের কথাই ধরুন। তিনি তিন সংস্করণেই পাকিস্তানের অধিনায়ক। দলের ভালো–মন্দ তাকেই দেখতে হয়। আবার ব্যাটিংয়েও হতে হয় দলের ‘মেরুদণ্ড’। এভাবে সবকিছু চালিয়ে নিতে গেলে পারফরম্যান্সে প্রভাব পড়বেই। ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ঠিক এটাই ভাবছেন। চাপ কমিয়ে ব্যাটিংয়ে মনোযোগ দিতে বাবরের অন্তত একটি সংস্করণে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন আজহারউদ্দিন।

বাবর বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন। তিন সংস্করণেই অধিনায়কত্বের দায়িত্ব পালন করে ব্যাটিংয়ে ধারাবাহিক হওয়া খুব কঠিন বলেই মনে করেন ভারতের হয়ে ৯৯ টেস্ট ও ৩৩৪ ওয়ানডে খেলা আজহারউদ্দিন। পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলীর ইউটিউব শোতে উপস্থিত হয়ে আজহারউদ্দিন বলেছেন, ‘সে (বাবর) খুব ভালো ব্যাটসম্যান, ধারাবাহিকও। তবে অধিনায়কত্ব সমস্যা হয়ে উঠছে। যদিও এ পর্যন্ত সে ভালোভাবেই পাকিস্তানের নেতৃত্ব সামলেছে।’

আজহারউদ্দিন মনে করেন, এখন যে পরিমাণ ক্রিকেট খেলা হয় তাতে অধিনায়কত্ব ও ব্যাটিং—এ দুটো একসঙ্গে ভালোভাবে সামলানো খুব কঠিন বাবরের জন্য। যেকোনো একদিকে নেতিবাচক প্রভাব পড়বেই। অধিনায়ক বাবরের চেয়ে যেহেতু ব্যাটসম্যান বাবর পাকিস্তান ক্রিকেটের জন্য বেশি মূল্যবান, আজহারউদ্দিন তাই মনে করেন অন্তত একটি সংস্করণে বাবরের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত, ‘প্রতিটি সংস্করণে আলাদা অধিনায়ক রাখা উচিত প্রতিটি দলের। সেই সময়টা এখন এসেছে। আসলে চাপ প্রচুর। একসময় তাকে (বাবর) অন্তত একটি সংস্করণে অধিনায়কত্ব ছাড়তে হবে।’

বাবরের অধিনায়কত্বে টেস্টে সম্প্রতি বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। বাবরের কাছে সংবাদকর্মীরা কিছুদিন আগে জানতে চেয়েছিলেন, টেস্টে অধিনায়কত্ব ছাড়তে চান কি না? বাবর উত্তরে বলেছিলেন, ‘আমার কারও কাছে কিছু প্রমাণের নেই। আমি কী করছি আমি জানি। পাকিস্তানের হয়ে ভালো খেলাই আমার লক্ষ্য।’

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,