editor

প্রকাশিত: 10:31 AM, January 27, 2023

বছরের শুরুতেই পানি না থাকায় পদ্মার বুকে চলছে রাস্তার যান

বছরের শুরুতেই পানি না থাকায় পদ্মার বুকে চলছে রাস্তার যান

ডিএসএস ডেস্ক :: ভারতের ফারাক্কা বাঁধের কারণে উজানের পানির চাপ কমে যাওয়ায় গত কয়েক দশক ধরে ছোট হচ্ছে এক সময়ের সুবিশাল প্রমত্তা নদীর আয়তন। এ বছর শুষ্ক মৌসুমে হঠাৎ করে পদ্মায় পানির প্রবাহ কমে যাওয়ায় সঙ্কট আরো বেড়েছে। গত বছরের তুলনায় এবার জানুয়ারির প্রথম সপ্তাহেই পানি ২৬ হাজার কিউসেক পানি কম দিয়েছে। আর দ্বিতীয় সপ্তাহে কম দিয়েছে ৩০ হাজার কিউসেক। ফলে এবার চৈত্র মাসে একেবারেই পানিশূন্য হওয়ার আশঙ্কা জাগছে। এই অবস্থা চলতে থাকলে হুমকির মুখে পড়বে সেচব্যবস্থা ও জিকে প্রকল্প। এই অঞ্চলের টিউবওয়েলগুলোতে পানি ওঠা বন্ধ হলে পানির চরম অভাব দেখা দিবে। সেই সাথে পদ্মা পানিশূন্য হলে নদীপাড়ের মৎস্যজীবীদের জীবনজীবিকা হুমকির মুখে পড়বে।

পদ্মায় এক সময় পাল তোলা নৌকা চলত, বড় বড় জাহাজ নোঙর ফেলত। বেশির ভাগ মালামাল আনা নেয়া হতো এই নদী দিয়ে। সেই নদী এখন মরা খালে পরিণত হচ্ছে। সরেজমিন দেখা গেছে, নদীর অনেক জায়গায় এখন নৌকার পরিবর্তে চলে ঘোড়ার গাড়ি, ভ্যান, অটোরিকশা, সাইকেল, মোটরসাইকেল, ইঞ্জিনচালিত নছিমন-করিমন। নদীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে বালুবোঝাই বিশাল ট্রাক। রাখালরা গরু চরাচ্ছে দলে দলে। চলছে চাষাবাদ। দেখে বোঝার উপায় নেই এটা সেই প্রমত্ত পদ্মা। এ পরিবর্তনের ফলে পদ্মার সাথে মিশে থাকা নদীপাড়ের মানুষের জীবন, জীবিকা আর পরিবেশ হুমকিতে পড়েছে। নদীর পানি কমে যাওয়ায় মাছের আকাল দেখা দেয়ায় মৎস্যজীবীরা এখন কর্মহীন। অনেকেই পেশা বদলাচ্ছেন।

শামসুল মোল্লা নামের এক জেলে জানান, পদ্মায় পানি কমে যাওয়ায় মাছের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সারা দিন জাল ফেলে ২-৩ কেজির বেশি মাছ পাওয়া যাচ্ছে না। উপার্জন না থাকায় অনেকেই পেশা ছেড়ে দিয়ে শহরে ভ্যান রিকশা চালাচ্ছেন। নৌকার মাঝি মোকাদ্দেস হোসেন বলেন, এ বছর পানি কমে যাওয়ায় এক কিলোমিটার নদীপথ পাড়ি দিতে নানান চর ঘুরে যেতে হচ্ছে। এতে অনেক সময় লাগছে। গত বছরের তুলনায় এ বছর বেশি তাড়াতাড়ি পানি কমে গেছে বলে তিনি জানান।

পাবনার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম বলেন, পদ্মায় পানি না থাকায় ভূ-গর্ভস্থ পানির স্তর প্রতি বছর ৫ ফুট করে নিচে নেমে যাচ্ছে। এখন পানির স্তর আড়াই শ’ থেকে তিন শ’ ফুট নিচে রয়েছে। চলতি শুষ্ক মৌসুমে পানির স্তর আরো নিচে নেমে যাবে। এভাবে চললে ১০ বছর পর এ অঞ্চলে পানি পাওয়া কঠিন হবে।

যৌথ নদী কমিশনের তথ্যানুসারে, চলতি জানুয়ারির প্রথম ১০ দিনে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানির প্রবাহ পরিমাপ করা হয় ৮৫ হাজার ৩১৬ কিউসেক। গত বছর এই সময় ওই পয়েন্টে পানির প্রবাহ পরিমাপ করা হয় এক লাখ ১১ হাজার কিউসেক। অর্থাৎ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পানি আরো কম পাওয়া যায়। যৌথ নদী কমিশনের ওয়েবসাইটে বলা হয়, জানুয়ারির দ্বিতীয় ১০ দিন হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির প্রবাহ পরিমাপ করা হয় ৭০ হাজার ৮২৭ কিউসেক। গত বছর একই সময়ে একই পয়েন্টে এক লাখের বেশি কিউসেক পানি পরিমাপ করা হয়েছিল।

এবার ভারতের পর্যবেক্ষক দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দেশটির কেন্দ্রীয় পানি কমিশনের (সেন্ট্রাল ওয়াটার কমিশন) নির্বাহী প্রকৌশলী বসন্ত কুমার ও প্রকৌশলী দীপক কুমার। প্রতিনিধিদলটি বাংলাদেশের বিশেষজ্ঞদের নিয়ে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের আড়াই হাজার ফুট উজানে ঈশ্বরদীর সীমানা ঘেঁষে কুষ্টিয়ার ভেড়ামারা পয়েন্ট থেকে পর্যবেক্ষণ শুরু করেছে জানুয়ারির ১ তারিখ থেকে।

পানি পরিমাপক দফতর, হাইড্রোলজি পাবনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তি অনুযায়ী প্রতি বছরের মতো এ বছরও ভারত এবং বাংলাদেশের প্রতিনিধিদল বছরের প্রথম দিন থেকে পানি পরিমাপ করছে। এ বছর ফারাক্কা পয়েন্টে পানির প্রবাহ অনেক কম থাকায় গত বছরের তুলনায় এ বছর শুরু থেকেই হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি প্রায় ৩০ হাজার কিউসেক কম প্রবাহিত হচ্ছে। তবে গত বছরের তুলনায় কম পানি প্রবাহিত হলেও চুক্তি অনুযায়ী ঠিকমতোই বাংলাদেশ পানি পেয়েছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের