editor

প্রকাশিত: 3:39 PM, January 27, 2023

সিলেটের গ্যালারিতে গোলাপি রঙের ঢেউ!

সিলেটের গ্যালারিতে গোলাপি রঙের ঢেউ!

ডিএসএস ডেস্ক :: কখনো সুপার স্টার্স, কখনো সিক্সার্স। আবার কখনো থান্ডার। বাহারি নামে দেশের ক্রিকেটের জমকালো আসর বিপিএলে এসেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সাফল্য বলতে যা বোঝায়, তা কখনোই ধরা দেয়নি এই ফ্র্যাঞ্চাইজির হাতের মুঠোয়।

তবে এবার পরিস্থিতি অন্যরকম। এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্স নামে আসা ফ্র্যাঞ্চাইজিটি এখন অবধি দারুণ পারফর্ম করে যাচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সফলতম অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বে সিলেট সাত ম্যাচের ছয়টিতেই পেয়েছে জয়।

সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে এবার তাই সিলেটজুড়ে অন্যরকম উন্মাদনা। টানা সাফল্যে থাকা শান্ত-মুশফিকদের দলটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। এরই রেশ বিপিএলের সিলেট পর্বে।

ঢাকা থেকে চট্টগ্রাম; এরপর ফের ঢাকা ঘুরে এবারের বিপিএল এখন সিলেটে। আজ শুক্রবার থেকে শুরু হয়েছে সিলেট পর্ব। শুরুর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে নেমেছে সিলেট স্ট্রাইকার্স। ‘ঘরের দল’কে সমর্থন দিতে গ্যালারিতে এখন ‘গোলাপি উৎসব’!

এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের জার্সির রঙ গোলাপি। দলকে সাহস জোগাতে দর্শক-সমর্থকরাও একই রঙের জার্সি পরে হাজির হয়েছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উত্তর কিংবা দক্ষিণ, পূর্ব কিংবা পশ্চিম সবদিকের গ্যালারিতে গোলাপি রঙের ঢেউ। প্রতিপক্ষ রংপুর রাইডার্সের সমর্থক যে একেবারেই নেই, তা নয়। কিন্তু তাদের সংখ্যার উপমা হবে ‘সমুদ্রের মধ্যে কয়েক ফোটা জলের’ মতো!

ম্যাচটি শুরু হয়েছে বেলা ২টায়। কিন্তু বেলা ১টার দিকেই স্টেডিয়ামের গ্যালারিতে ছিল দর্শকদের উপস্থিতি। সময় যতো গড়িয়েছে, গ্যালারিতে দর্শক বেড়ে প্রায় পূর্ণ হয়েছে। দর্শক না বলে সরাসরি সিলেট স্ট্রাইকার্সের সমর্থক বলাই ভালো!

সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে যে বাড়তি আগ্রহ, এর পরিণতি কী? খেলা দেখতে আসা সমর্থকরা সরাসরি বলছেন এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার কথা।

শিশির চক্রবর্তী নামের একজন বলছিলেন, ‘এবারের আসরের মতো এতো ভালো খেলা আর কোনো আসরে খেলতে পারেনি সিলেট ফ্র্যাঞ্চাইজি। এবার দুর্দান্ত খেলছে দল। আমাদের প্রত্যাশা, দল এবার চ্যাম্পিয়ন হবে।’

খেলা দেখতে গোলাপগঞ্জ উপজেলা থেকে আসা নেওয়াজ তালুকদার বলছেন মাশরাফির নেতৃত্বের কথা, ‘মাশরাফি বিপিএলের সফলতম অধিনায়ক। তিনি জানেন কিভাবে দলকে ঐক্যবদ্ধ রেখে সাফল্য বের করে আনতে হয়। তার নেতৃত্বে সিলেটও ভালো খেলছে। এই ধারাবাহিকতা ধরে রাখা গেলে চ্যাম্পিয়ন হওয়ার কথা বলাই যায়।’

অবশ্য মাশরাফি বিন মোর্ত্তজার কথা শুনলে দর্শক-সমর্থকদের খানিকটা হতাশই হতে হবে!

কাল সংবাদ সম্মেলনে মাশরাফি বলছিলেন, ‘চ্যাম্পিয়নের কথা যেটা বলা হচ্ছে, সেটা অতিরিক্ত বাড়াবাড়ি, সেটা সময়ের ওপর ছাড়তে হবে। দল যেভাবে খেলছে, সেটা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। দল হিসেবে আমরা চেয়েছি, সিলেট আগে যেরকম ছিল, সেখান থেকে বের হয়ে আসা এবং সিলেটের যে দর্শক আছে, তারা যেন দলটাকে আপন করতে পারে এবং সিলেট দলটা করতে পারে, সেই বিশ্বাস তৈরি করা। সেটা তৈরি হয়েছে। এরপর সেমি-ফাইনাল পর্যন্ত যেতে পারলে সব কিছু নির্দিষ্ট দিনের ওপর নির্ভর করছে।’

সিলেট এবারের আসরে কতো দূর যাবে, তা সময়েই পরিষ্কার হয়ে যাবে। তবে দর্শক-সমর্থকদের উৎসাহ, উন্মাদনায় যে ভাটা নেই, তা কিন্তু পরিষ্কার!

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,