editor

প্রকাশিত: 11:06 AM, January 31, 2023

সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

ডিএসএস ডেস্ক :: রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর আজ মঙ্গলবার শেষ হচ্ছে। বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বাণিজ্য মেলার পর্দা নামবে।

ব্যবসায়ীদের আবেদন ছিল সময় বাড়ানোর কিন্তু নির্ধারিত সময়েই মেলা শেষ করছে আয়োজক সংস্থা।

মেলার শুরুতে ভিড় কম থাকলেও শেষের দিকে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের সমাগম জনস্রোতে রূপ নেয়। তিল ধারণের ঠাঁই ছিল না প্রতিটি স্টল-প্যাভিলিয়নে।

মেলায় ক্রেতাদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল গৃহস্থালি বিভিন্ন পণ্যের দিকে। এর মধ্যে প্লাস্টিকের তৈরি গৃহস্থালির পাশাপাশি রয়েছে প্রেসার কুকার, ওভেন, রাইস কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ইস্ত্রি, ইন্ডাকশন চুলা, ফ্যানসহ নানা ধরনের ইলেকট্রনিক পণ্য। শেষ মুহূর্তে পণ্য বিক্রি করতে ও ক্রেতাদের আকর্ষণের জন্য সর্বোচ্চ ছাড় দিয়েছেন বিক্রেতারা। পাশাপাশি রাখা হয়েছে নানা উপহার।

আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান বলেন, মেলায় দর্শনার্থীর উপস্থিতি আগের বারের চেয়ে বেশি ছিল। বলতে পারি প্রত্যাশার চেয়ে বেশি আগমন হয়েছে। মেলার শুরুতে ভিড় কম থাকলেও শেষের দিকে দর্শনার্থী অনেক ছিল। বিশেষ করে শেষ সপ্তাহের ছুটির দিনগুলোতে মেলায় প্রচুর ক্রেতা-দর্শনার্থী এসেছে।

ব্যবসায়ীদের সময় বাড়ানোর আবেদন ছিল। যেহেতু নির্ধারিত সময়ে মেলা শুরু হয়েছে, তাই সময় বাড়ানো হয়নি জানিয়ে ইপিবি ভাইস চেয়ারম্যান বলেন, আজ বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। অনুষ্ঠানে মেলার বেচাবিক্রি বিদেশি ক্রয়াদেশসহ বিভিন্ন বিষয় অবস্থা তুলে ধরা হবে।

তবে মেলার প্রবেশপথ বা গেটের ইজারা পাওয়া প্রতিষ্ঠান আবদুল্লাহ অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী স্থানীয় রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া জানান, এবার মেলায় মোটামুটি দর্শনার্থী ছিল। তবে প্রত্যাশা অনুযায়ী দর্শনার্থী আসেনি। একই কথা জানিয়েছেন অংশ নেওয়া ব্যবসায়ীরা। তাদের দাবি, শেষ সময়ে কিছুটা বেচাবিক্রি হলেও লক্ষ্য পূরণ হয়নি। তাই সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন তারা।

গত ১ জানুয়ারি মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি ঢাকার ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ১৯৯৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার জন্য এ মেলার আয়োজন করা হয়। আগে বাণিজ্য মেলা রাজধানীর শেরে বাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের খোলা মাঠে অনুষ্ঠিত হতো। ২০২২ সাল থেকে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রাঙ্গণ মেলার জন্য জায়গা নির্ধারিত হয়েছে।

এবারের বাণিজ্য মেলায় ১০টি দেশের ১৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলে। মেলায় প্রায় এক হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাসহ বিদেশি প্রতিষ্ঠানের জন্য ১৭টি প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য দুটি হলের বাইরে মিলে মোট ৩৩১ টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন অংশ নেয়।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের