editor
প্রকাশিত: 11:52 AM, February 2, 2023
ডিএসএ ডেস্ক :: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পীদের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী উদযাপন হবে নজরুল উৎসব। নবীন ও প্রবীণ মিলিয়ে প্রায় ৫০ জনের মতো শিল্পী এ উৎসবে অংশ নেবেন। আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি গুলশান সোসাইটি লেক পার্কে এ উৎসব অনুষ্ঠিত হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল বলেন, বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা, গুলশান সোসাইটি ও ভারতীয় হাই কমিশনের উদ্যোগে এ উৎসব উদযাপন করা হচ্ছে। উৎসবের টাইটেল স্পন্সর এইচএসবিসি ব্যাংক। এটি উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় দিনে নজরুল সঙ্গীত কোষের নবপর্যায় উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। নবপর্যায়ের ১২৫ জন শিল্পীর কণ্ঠে আদি সুরে রেকর্ড করা নজরুল সঙ্গীত ইউটিউবে প্রচার করা হবে।
তিনি আরও বলেন, অনুষ্ঠানে সঙ্গীতের পাশাপাশি থাকবে নাচ, আবৃত্তি ও আলোচনা সভা। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তবে অনুষ্ঠানস্থলে প্রবেশে আমন্ত্রণপত্র আবশ্যক। আমন্ত্রণপত্র বিনামূল্যে গুলশানের গ্রেগোরিয়ান ক্লাব ও ধানমন্ডিতে ঢুক আই সি টি অফিসে পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার সভাপতি ইয়াকুব আলী খান বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা, এইচএসবিসি ব্যাংকের বাংলাদেশের সিইও মাহবুব উর রহমান, গুলশান সোসাইটির সভাপতি এটিএম শামসুল হুদা ও কবির নাতনী খিলখিল কাজী।
অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। আরও অংশ নেবেন লেখক, গবেষক ও প্রকাশক মফিদুল হক এবং জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির কোষাধ্যক্ষ করিম হাসান খান, সম্পাদকমণ্ডলীর সদস্য কল্পনা আনাম ও পারসোনাল ব্যাংকিংয়ের প্রধানসহ সংগঠনটির বিভিন্ন নেতারা।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের